শিক্ষকদের নভেম্বর মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন যেদিন

২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৪ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৩ PM
মাউশি লোগো

মাউশি লোগো © টিডিসি ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর-২০২৬ মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ে অনুমোদন সাপেক্ষে ডিসেম্বরের শুরুতেই তারা বেতন-ভাতা পাবেন বলে জানা গেছে।

সোমবার (২৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে নভেম্বর মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর আগে গতকাল রবিবার এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল থেকে এ সংক্রান্ত তথ্য মাউশির প্রশাসন শাখায় জমা দেওয়া হয়।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে এবং মন্ত্রণালয় দ্রুত প্রস্তাবে অনুমোদন দিলে ৩ ডিসেম্বরের মধ্যে তারা বেতন-ভাতা পাবেন।' তবে কোনো কারণে প্রস্তাব অনুমোদনে বিলম্ব হলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শিক্ষক-কর্মচারীরা নভেম্বরের বেতন-ভাতা পাবেন।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

জবি আইন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
  • ২৩ নভেম্বর ২০২৬
ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু
  • ২৩ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক শেষ
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন অ…
  • ২৩ নভেম্বর ২০২৬
গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশি ধাওয়া
  • ২৩ নভেম্বর ২০২৬
শিক্ষকদের নভেম্বর মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন …
  • ২৩ নভেম্বর ২০২৬