শিক্ষামন্ত্রী

এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদেরও ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা সরকারের

২৪ নভেম্বর ২০২৬, ১২:০৬ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © টিডিসি সম্পাদিত

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার। ৯টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে সর্বোচ্চ নম্বরধারীদের এ জন্য বাছাই করা হবে। একইভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদেরও ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা প্রাথমিক পর্যায়ে এসএসসি ও সমমানে ১১টি বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর পরিসর আরও বাড়বে।’

তিনি বলেন, মেধাতালিকায় একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে অতিরিক্ত ৪০০ ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবীদের জন্যও এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ কর্মসূচি বাস্তবায়ন করছে।  শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীন ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের আওতায় এটি বাস্তবায়িত হবে। সরকারের ক্রয়পদ্ধতি (পিপিআর-২০২৫) অনুসরণ করে ল্যাপটপগুলো কেনা হবে। 

আরও খবর: এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থী পাচ্ছেন ল্যাপটপ, নির্বাচিত হবেন যেভাবে

আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই এসএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদের হাতে এসব ল্যাপটপ তুলে দেওয়া পরিকল্পনা রয়েছে সরকারের। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, যারা সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে, এমন ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু সরকার ধাপে ধাপে এটি বাস্তবায়ন করবে। 

এরই অংশ হিসেবে প্রথম ধাপে দেড় হাজার শিক্ষার্থী ল্যাপটপ পাবে। এতে সরকারের ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হবে। পরে এর পরিসর আরও বাড়ানো হবে।

‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ স্কিমের পরিচালক অধ্যাপক মো. ফিরোজ আলম বলেন, প্রতিটি ল্যাপটপ যেন আধুনিক মানের হয় এবং মানসম্মত কনফিগারেশন থাকে, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ল্যাপটপের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় বিতরণের ক্ষেত্রে আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি ১১টি বোর্ডকে যুক্ত করে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদেরও ল্যাপটপ দেওয়ার পরিকল্প…
  • ২৪ নভেম্বর ২০২৬
ডিসেম্বরেই টানা ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, সব…
  • ২৪ নভেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌ…
  • ২৪ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম সিটি করপোরেশনে চিকিৎসক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৪ নভেম্বর ২০২৬
৫ মাস পর ময়মনসিংহের দুই স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু
  • ২৪ নভেম্বর ২০২৬
ইতিহাস গড়ে মেজর লিগের বর্ষসেরা তরুণ বাংলাদশী বংশোদ্ভূত সুলি…
  • ২৪ নভেম্বর ২০২৬