চট্টগ্রাম সিটি করপোরেশনে চিকিৎসক নিয়োগ, আবেদন অনলাইনে 

২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ AM
চট্টগ্রাম সিটি করপোরেশন

চট্টগ্রাম সিটি করপোরেশন © টিডিসি ফাইল ফটো

চট্টগ্রাম সিটি করপোরেশনে দুটি পদে মোট ৯ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে কনসালটেন্ট পদে ছয়জন এবং মেডিকেল অফিসার পদে তিনজন নিয়োগ দেওয়া হবে। ৭ম ও ৯ম গ্রেডের এসব পদে আবেদনের জন্য প্রার্থীদের এমবিবিএস ডিগ্রিসহ পদ অনুযায়ী বিশেষায়িত ডিগ্রি ও অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিবালয় বিভাগের সংস্থাপন শাখা থেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম সিটি করপোরেশন।

আবেদন শুরু: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯টা।

আবেদনের শেষ: ৪ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

পদের নাম ও পদসংখ্যা:
১. কনসালটেন্ট (গাইনি অ্যান্ড অবস/অ্যানেসথেসিয়া/শিশুস্বাস্থ্য): ৬টি।

বেতন স্কেল: ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা (৭ম গ্রেড)।

আরও দেখুন: সিভিল সার্জন কার্যালয়ে বড় নিয়োগ, আবেদন অনলাইনে 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে, যা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক স্বীকৃত। পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস, এমডি, ডিসিএইচ, এমসিপিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া মেডিকেল অফিসার হিসেবে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২. মেডিকেল অফিসার (পুরুষ/মহিলা): ৩টি।

বেতন স্কেল: ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা (৯ম গ্রেড)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধিত হতে হবে।

বয়সসীমা: ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। তবে কনসালটেন্ট পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪০ বছর। 

আরও দেখুন: ২২১ পদে প্রাণিসম্পদ অধিদপ্তরে ফের নিয়োগ, অষ্টম-এসএসসি পাসেই আবেদন

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম সিটি করপোরেশনের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনপত্রে নির্ধারিত স্থানে প্রার্থীর স্বাক্ষর ও রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড সাদা অথবা নীল হতে হবে।

আবেদন ফি: সার্ভিস চার্জসহ উভয় পদের জন্য পরীক্ষার ফি ২২৩ টাকা । 

বিশেষ শর্ত: আবেদনকারীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে। কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক নন—এমন কাউকে বিয়ে করলে বা বিয়ের প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের যোগ্য বিবেচিত হবেন না। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। 

লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। পাশাপাশি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি ও দুই কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

আরও দেখুন: পদ ৪৯৫, এসএসসি পাসে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর
 
বিস্তারিত তথ্য এখানে দেখুন। 

সূত্র: চট্টগ্রাম সিটি করপোরেশন।

ডিসেম্বরেই টানা ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, সব…
  • ২৪ নভেম্বর ২০২৬
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৪ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম সিটি করপোরেশনে চিকিৎসক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৪ নভেম্বর ২০২৬
৫ মাস পর ময়মনসিংহের দুই স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু
  • ২৪ নভেম্বর ২০২৬
ইতিহাস গড়ে মেজর লিগের বর্ষসেরা তরুণ বাংলাদশী বংশোদ্ভূত সুলি…
  • ২৪ নভেম্বর ২০২৬
যৌথ সামরিক মহড়া দেখতে স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ২৪ নভেম্বর ২০২৬