যৌথ সামরিক মহড়া দেখতে স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৩ AM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৫ AM
প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান। © সংগৃহীত

নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওয়ানা হন তিনি।

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষায়িত বাহিনীর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।

এ ছাড়া অনুশীলনস্থলে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন সরকারপ্রধান।

বিশেষ এই যৌথ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।

মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

চট্টগ্রাম সিটি করপোরেশনে চিকিৎসক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৪ নভেম্বর ২০২৬
৫ মাস পর ময়মনসিংহের দুই স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু
  • ২৪ নভেম্বর ২০২৬
ইতিহাস গড়ে মেজর লিগের বর্ষসেরা তরুণ বাংলাদশী বংশোদ্ভূত সুলি…
  • ২৪ নভেম্বর ২০২৬
যৌথ সামরিক মহড়া দেখতে স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ২৪ নভেম্বর ২০২৬
১৬ ডিসেম্বর বিমানে দেশে ফিরতে চান হাসিনা, নাকচ করে বিকল্প ২…
  • ২৪ নভেম্বর ২০২৬
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থী পাচ্ছেন ল্যাপটপ…
  • ২৪ নভেম্বর ২০২৬