এভিপি-ভিপি নিয়োগ দেবে কমিউনিটি ব্যাংক, আবেদন শেষ ৩০ নভেম্বর

২১ নভেম্বর ২০২৬, ১২:২৫ PM
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রতিষ্ঠানটি হেড অব এফআই অ্যান্ড করেসপন্ডেন্ট ব্যাংকিং (এভিপি-ভিপি) পদে একজন কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি

পদের নাম: হেড অব এফআই অ্যান্ড করেসপন্ডেন্ট ব্যাংকিং (এভিপি-ভিপি)

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: পূর্ণকালীন

কর্মস্থল: ঢাকা

কর্মক্ষেত্র: অফিসে

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন শেষ: ৩০ নভেম্বর ২০২৬

আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ব্যাংকিং খাতে কমপক্ষে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

আরও দেখুন: অফিসের কাজ শেষ হয় না? এই ৬ কৌশল মানলে কমবে চাপ, বাড়বে গতি

এ ছাড়া পরবর্তী উচ্চতর গ্রেডে নিয়োগের বিবেচনার জন্য জেএআইবিবি ও এআইবিবি সম্পন্ন করা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট ক্ষেত্রে পেশাগত সনদ থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

দায়িত্ব ও কর্তব্য: নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে দেশি-বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত সম্পর্ক তৈরি এবং তা বজায় রাখতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম পরিচালনায় বিদেশি ও স্থানীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে আরএমএ, নস্ট্রো অ্যাকাউন্ট, ঋণসীমা ও অন্যান্য বিষয়ে কাজ করতে হবে।

বিশ্বব্যাপী করেসপন্ডেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে প্রতিযোগিতামূলক সুদ ও শর্তে ট্রেড লাইন, কনফার্মেশন লাইন এবং অর্থায়ন ও অর্থায়নবহির্ভূত ঋণসীমা নিশ্চিত, আলোচনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি ডলার, ইউরো, পাউন্ড ও চীনা ইউয়ানের মতো গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রার লেনদেন সচল রাখতে নস্ট্রো অ্যাকাউন্ট খোলা, রক্ষণাবেক্ষণ ও প্রয়োজন অনুযায়ী পুনর্বিন্যাস করতে হবে। বিদেশি ব্যাংকগুলোর স্থানীয় ও বৈদেশিক মুদ্রার ভোস্ট্রো অ্যাকাউন্টও পরিচালনা করতে হবে।

আরও দেখুন: চাকরির বাজারে এগিয়ে থাকতে যে ১০ কৌশল কাজে আসবে

এ ছাড়া নিরাপদ আন্তর্জাতিক বার্তা আদান-প্রদান ও বাণিজ্য কার্যক্রমের জন্য সুইফটের মাধ্যমে রিলেশনশিপ ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন (আরএমএ) বিনিময় অনুমোদন ব্যবস্থা পরিচালনা করতে হবে। করপোরেট, এসএমই ও ট্রেড টিমের সঙ্গে সমন্বয় করে ইউপিএএস এলসি, ডেফার্ড এলসিসহ জটিল আন্তসীমান্ত বাণিজ্য অর্থায়ন সমাধান তৈরিতে কাজ করতে হবে।

ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের কার্যক্রম সম্প্রসারণে বৈদেশিক মুদ্রায় আমানত সংগ্রহ এবং আন্তসীমান্ত লেনদেনের জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা, বিএফআইইউর সার্কুলার, ফ্যাটকা এবং যুক্তরাষ্ট্রের ওএফএসি, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অনুসরণ নিশ্চিত করতে হবে। আন্তসীমান্ত লেনদেন এবং করেসপন্ডেন্ট ব্যাংকের কেওয়াইসি ও মানি লন্ডারিং প্রতিরোধসংক্রান্ত কার্যক্রমেও তদারকি করতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিডিজবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিস্তারিত জানতে এখানে দেখুন।

রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যা
  • ২১ নভেম্বর ২০২৬
বরিশালে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে …
  • ২১ নভেম্বর ২০২৬
স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র ব…
  • ২১ নভেম্বর ২০২৬
এভিপি-ভিপি নিয়োগ দেবে কমিউনিটি ব্যাংক, আবেদন শেষ ৩০ নভেম্বর
  • ২১ নভেম্বর ২০২৬
‘বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচ…
  • ২১ নভেম্বর ২০২৬
ঝিনাইদহে বিএনপির কার্যালয় পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
  • ২১ নভেম্বর ২০২৬