ঝিনাইদহে বিএনপির কার্যালয় পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

২১ নভেম্বর ২০২৬, ১২:১৬ PM , আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ১২:২২ PM
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এতে অফিসের চেয়ার, টেবিল, ফ্যানসহ আসবাব পুড়ে গেছে।

স্থানীয় লোকজনের ভাষ্য, রাত আড়াইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর তারা কিছু সময় সেখানে অবস্থান করে চলে যায়। পরে আগুনে কার্যালয়ের আসবাব পুড়ে যাওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতারা ওই ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করছেন। তাদের অভিযোগ, আওয়ামী লীগ নেতা ও সাবেক এক জনপ্রতিনিধির উসকানিতে ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের অন্ধকারে এ ঘটনা ঘটিয়েছে।

আরও পড়ুন: ইডেন ছাত্রীর সঙ্গে অসদাচরণ, নীলাচলের ৯ বাস আটকে দিলেন শিক্ষার্থীরা

কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘দিনের বেলায় কিছু করার সাহস না পেয়ে রাতের অন্ধকারে চোরের মতো ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা ঐক্যবদ্ধ বিএনপি, তাদের প্রতিহত করব। আওয়ামী লীগ নেতা ও সাবেক এক চেয়ারম্যানের উসকানিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করছি।’

বরিশালে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে …
  • ২১ নভেম্বর ২০২৬
স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র ব…
  • ২১ নভেম্বর ২০২৬
এভিপি-ভিপি নিয়োগ দেবে কমিউনিটি ব্যাংক, আবেদন শেষ ৩০ নভেম্বর
  • ২১ নভেম্বর ২০২৬
‘বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচ…
  • ২১ নভেম্বর ২০২৬
ঝিনাইদহে বিএনপির কার্যালয় পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
  • ২১ নভেম্বর ২০২৬
অনেক শিক্ষক সন্তানকে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াতে চান না
  • ২১ নভেম্বর ২০২৬