নিহত শাহাজান কবির © সংগৃহীত
ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসের ধাক্কায় শাহাজান কবির (৫০) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভোলা-চরফ্যাশন সড়কের গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাজান কবির লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক। তিনি লালমোহন বাজারের সানমুন টাইলসের মালিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে লালমোহন আসছিলেন শাহাজান কবির। পথে গজারিয়া বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চবির হলে মাদকবিরোধী অভিযানের সময় শিক্ষকের কলার ধরে ধাক্কা দুই শিক্ষার্থীর
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।