মাটি খুঁড়তেই মিলল ৮২ মিলিমিটারের বিস্ফোরক গোলা-মর্টারশেল

২১ নভেম্বর ২০২৬, ০৯:০৭ AM
খাগড়াছড়ি সদর উপজেলায় মাটি খুঁড়তেই মিলল ৮২ মিলিমিটারের বিস্ফোরক গোলা-মর্টারশেল

খাগড়াছড়ি সদর উপজেলায় মাটি খুঁড়তেই মিলল ৮২ মিলিমিটারের বিস্ফোরক গোলা-মর্টারশেল © সংগৃহীত

খাগড়াছড়ি সদর উপজেলায় সবজি চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে একটি পরিত্যক্ত বিস্ফোরক গোলা (মর্টারশেল) পাওয়া গেছে। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার শালবন এলাকার পল্লীটিলায় এটি পাওয়া যায় বলে জানিয়েছেন সদর থানার ওসি কায় কিসলু।

মর্টারশেলটি পাওয়া বেলাল হোসেন বলেন, বাড়ির পাশে সবজি চাষের জন্য মাটি খুঁড়ছিলেন তিনি। এ সময় মাটির প্রায় এক ফুট নিচে কোদালের সঙ্গে শক্ত কিছু লাগে। পরে মাটি সরিয়ে লোহার বস্তুটি তুলে তিনি তার ভাই সেকান্দারকে জানান।

সেকান্দার বস্তুটি কী, তা জানতে বিভিন্ন জায়গায় নিয়ে যান। একপর্যায়ে গঞ্জপাড়ার চেঙ্গী নদীর পাড়ে নিয়ে সেটি কাটার চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি মর্টারশেল বলে শনাক্ত করে। এ সময় আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ওসি কায় কিসলু বলেন, মাটির নিচ থেকে ৮২ মিলিমিটারের একটি পরিত্যক্ত মর্টারশেল পাওয়া গেছে। এটি কোন সময়ের এবং কারা ব্যবহার করত, তা এখনো জানা যায়নি। শনিবার সকালে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল এটি পরীক্ষা করবেন।

মাটি খুঁড়তেই মিলল ৮২ মিলিমিটারের বিস্ফোরক গোলা-মর্টারশেল
  • ২১ নভেম্বর ২০২৬
কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যেই প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরল কিশ…
  • ২১ নভেম্বর ২০২৬
জাতীয় মসজিদে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার সাবেক খতিবের মুক্তি …
  • ২১ নভেম্বর ২০২৬
শীতকালে ভোগাতে পারে ডায়াবেটিস, সুগারের সঙ্গে ঠান্ডার কী সম্…
  • ২১ নভেম্বর ২০২৬
সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, ৫ আগস্ট পোড়া গাড়িতে আগুন দিয়…
  • ২১ নভেম্বর ২০২৬
ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি, কত দিন থাকবে …
  • ২১ নভেম্বর ২০২৬
diuimage