বিএনপির বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা © সংগৃহীত
বরিশালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বরিশাল নগরীতে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।
এ ছাড়া বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আরও পড়ুন: সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে নগরীতে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।