ডিপ্লোমা পাসে চাকরি দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন ই-মেইলে

২০ নভেম্বর ২০২৬, ০৪:২৯ PM
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড © টিডিসি সম্পাদিত

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডে (এসটিএল) জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি ইঞ্জিনিয়ারিং বিভাগে সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট) পদে কর্মী নিয়োগ দেবে। এ পদে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা পাওয়ার টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। 

আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত ই-মেইলে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।

পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট)।

বিভাগ: ইঞ্জিনিয়ারিং।

কর্মস্থল: পাবনা প্ল্যান্ট।

আবেদন শেষ: ২৫ নভেম্বর ২০২৬।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা পাওয়ার টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

আরও দেখুন: শিক্ষক- কর্মকর্তা নিয়োগ দেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত

অভিজ্ঞতা: গ্যাস জেনারেটর পরিচালনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাটারপিলার মডেলের ৩৫১৬এইচ/৩৫১৬বি জেনারেটর এবং ১১ কেভি সাবস্টেশন পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। গ্যাস জেনারেটর ও সাবস্টেশনের ত্রুটি শনাক্তকরণ ও সমাধানে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে শিল্পপ্রতিষ্ঠানে প্রশিক্ষণ থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

পদের দায়িত্ব: নির্বাচিত প্রার্থীকে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, ক্যাটারপিলার ৩৫১৬এইচ ও ৩৫১৬বি জেনারেটর এবং ১১ কেভি সাবস্টেশন পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ ও যান্ত্রিক ত্রুটি শনাক্ত করে সমাধান করতে হবে।

এ ছাড়া প্রতিদিনের কার্যক্রমের লগবুক সংরক্ষণ, প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশের চাহিদা নির্ধারণ এবং সময়মতো সেগুলোর বা চাহিদাপত্র জমা দিতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অনুযায়ী অন্যান্য দায়িত্বও পালন করতে হবে।

আরও দেখুন: কার্ড সেলস অফিসার নিয়োগ দেবে আইএফআইসি ব্যাংক, আবেদন অনলাইনে

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি), কভার লেটার এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ই-মেইলে পাঠাতে হবে। ছবিটি অবশ্যই গত ছয় মাসের মধ্যে তোলা হতে হবে।

আবেদনের ই-মেইল: rupshi.hrd\@squaregroup.com

ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম ও বিভাগের নাম উল্লেখ করতে হবে।

বিস্তারিত তথ্য স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ওয়েবসাইটে দেখুন।

বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে দেখুন।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য সুখবর, আসছে বিশাল…
  • ২০ নভেম্বর ২০২৬
৫ মিনিটের পথ পাড়ি দিতে লাগে আধা ঘণ্টার বেশি, ভোগান্তিতে ঢা…
  • ২০ নভেম্বর ২০২৬
নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বাংলাদেশে আসছেন না মুফতি তাকি উসমা…
  • ২০ নভেম্বর ২০২৬
চমক দিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল দক্…
  • ২০ নভেম্বর ২০২৬
ডিপ্লোমা পাসে চাকরি দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন ই-মেইলে
  • ২০ নভেম্বর ২০২৬
ভারতের ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage