বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে কর্মী নিয়োগ, কর্মস্থল কক্সবাজার

১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৫ PM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৭ PM
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে (বিডিআরসিএস) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কক্সবাজারে পপুলেশন মুভমেন্ট অপারেশনের (পিএমও) ক্যাশ অ্যান্ড লাইভলিহুড বিভাগে একজন কমিউনিটি মোবিলাইজার নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

পদের নাম: কমিউনিটি মোবিলাইজার, লাইভলিহুড

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: বিডিআরসিএস উখিয়া হাব অফিস, কক্সবাজার

বেতন: মাসিক ৪০ হাজার ৭২২ টাকা (সর্বসাকল্যে)

চুক্তির মেয়াদ: ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৭

আবেদন শেষ: ২৩ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা

আরও দেখুন: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে পরামর্শক নিয়োগ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম, কমিউনিটি ডেভেলপমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: কমিউনিটি মোবিলাইজেশনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। লাইভলিহুড বা জীবিকায়ন খাতে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।

বাস্তুচ্যুত জনগোষ্ঠী বা মানবিক সহায়তা কার্যক্রমে কাজের অভিজ্ঞতা থাকলে তা বিশেষভাবে বিবেচিত হবে।

যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা ভালো হতে হবে। কমিউনিটির সদস্যদের সঙ্গে কাজ করা এবং তাঁদের অংশগ্রহণে উৎসাহিত করার সক্ষমতা থাকতে হবে।

কক্সবাজারের স্থানীয় ভাষা এবং এফডিএমএন জনগোষ্ঠীর ব্যবহৃত ভাষায় দক্ষতা থাকতে হবে।

এককভাবে ও দলগতভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে।

সাংগঠনিক ও প্রতিবেদন তৈরির দক্ষতা থাকতে হবে।

আরও দেখুন: বিশ্ব স্কাউট সেন্টারে স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত

কক্সবাজারের এফডিএমএন জনগোষ্ঠীর সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা থাকতে হবে।

দায়িত্ব ও কর্মপরিধি: নিয়োগপ্রাপ্ত কমিউনিটি মোবিলাইজারকে কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (এফডিএমএন) জীবিকায়ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করতে হবে। এ জন্য কমিউনিটির সদস্যদের সঙ্গে নিয়মিত সভা আয়োজন, জীবিকায়ন কার্যক্রম সম্পর্কে সচেতনতা তৈরি এবং কর্মসূচিতে তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

এ ছাড়া স্থানীয় নেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা, প্রয়োজন নিরূপণ, পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নে কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত করা এবং জীবিকায়ন বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করতে হবে। কর্মসূচির আওতায় উপকারভোগী নির্বাচন, নগদ অর্থ, সরঞ্জাম ও উপকরণ বিতরণে সহায়তা এবং কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের দায়িত্বও থাকবে।

পাশাপাশি কর্মসূচির তথ্য সংগ্রহ, উপকারভোগীদের মতামত ও কমিউনিটির প্রয়োজনের তথ্য সংকলন করে জ্যেষ্ঠ ক্যাশ অ্যান্ড লাইভলিহুড কর্মকর্তার কাছে নিয়মিত প্রতিবেদন জমা দিতে হবে। বিডিআরসিএসের অন্যান্য দল, অংশীদার, আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন (আইএফআরসি), পার্টনার ন্যাশনাল সোসাইটিজ (পিএনএস) এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। কর্মসূচি বাস্তবায়নের সময় কোনো সমস্যা বা বিরোধ দেখা দিলে তা সমাধানেও ভূমিকা রাখতে হবে।

আরও দেখুন: ১৩ বিভাগে চিকিৎসক নিয়োগ দেবে ইউনিকো হাসপাতাল, আবেদন ই-মেইলে

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ২৩ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বিভাগীয় ছাড়পত্র প্রয়োজন হবে।

বিস্তারিত জানতে এখানে দেখুন। 

অনলাইন পোর্টাল দৈনিক শিক্ষার সম্পাদক-প্রকাশককে ১-১২তম নিবন্…
  • ১৮ নভেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ
  • ১৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে কর্মী নিয়োগ, কর্মস্থল কক্স…
  • ১৮ নভেম্বর ২০২৬
পেছাল বুয়েটের ভর্তি পরীক্ষা
  • ১৮ নভেম্বর ২০২৬
‘ধৈর্য ও সহনশীলতাকে দুর্বলতা মনে করবেন না’— গোপালগঞ্জ প্রসঙ…
  • ১৮ নভেম্বর ২০২৬
নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী পাচ্ছে ৬৫ হাজার প্রাথমিক …
  • ১৮ নভেম্বর ২০২৬