বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে পরামর্শক নিয়োগ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

১৮ নভেম্বর ২০২৬, ০২:০১ PM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৩ PM
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ © টিডিসি সম্পাদিত

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে (আইডিআরএ) খণ্ডকালীন একজন পরামর্শক নিয়োগ দেওয়া হবে। ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, প্রোডাক্ট স্ট্যান্ডার্ডাইজেশন বিষয়ে অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হবে। ১ বছর মেয়াদি এ চুক্তি নবায়নযোগ্য। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) আইডিআরএর প্রশাসন বিভাগ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)

পদের নাম: ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, প্রোডাক্ট স্ট্যান্ডার্ডাইজেশন বিষয়ক পরামর্শক

পদসংখ্যা: ১টি

নিয়োগের ধরন: খণ্ডকালীন, অস্থায়ী ও চুক্তিভিত্তিক

চুক্তির মেয়াদ: ১ বছর (নবায়নযোগ্য)

আবেদন শেষ: ৩০ নভেম্বর ২০২৬

যোগ্যতা ও অভিজ্ঞতা:

১. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ), ফিন্যান্স, অর্থনীতি, বীমা, অ্যাকচুয়ারিয়াল সায়েন্স, লোকপ্রশাসন, ব্যবস্থাপনা, ডেভেলপমেন্ট স্টাডিজ, আইন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

আরও দেখুন: বিশ্ব স্কাউট সেন্টারে স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত

২. বীমা, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, আর্থিক খাত নিয়ন্ত্রণ, কৌশলগত ব্যবস্থাপনা ও রিসোর্স মোবিলাইজেশন বিষয়ে স্নাতকোত্তর পেশাদার যোগ্যতা বা বিশেষ প্রশিক্ষণ থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

৩. সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি বা অন্যান্য উচ্চতর পেশাদার যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

৪. সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের পেশাদার অভিজ্ঞতা থাকতে হবে।

৫. আবেদনের তারিখে প্রার্থীর বয়স কমপক্ষে ৪০ বছর হতে হবে।

৬. সরকারি প্রতিষ্ঠান, আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা, বীমা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা অথবা আন্তর্জাতিক উন্নয়ন প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া প্রকল্প প্রস্তাবনা, কনসেপ্ট নোট, তহবিল সংগ্রহের আবেদন ও সম্পদ সংগ্রহের কৌশল প্রণয়নের অভিজ্ঞতাও অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে।

আরও দেখুন: ১৩ বিভাগে চিকিৎসক নিয়োগ দেবে ইউনিকো হাসপাতাল, আবেদন ই-মেইলে

দায়িত্ব ও কর্মপরিধি: নিয়োগপ্রাপ্ত পরামর্শককে দেশের জীবন ও সাধারণ বীমা খাতের বিদ্যমান পণ্য ও নীতিমালা পর্যালোচনা করতে হবে। পাশাপাশি পণ্যের কাঠামো, পলিসির শর্ত, গ্রাহক সুরক্ষা ও তথ্য প্রকাশের ক্ষেত্রে বিদ্যমান অসংগতি ও সীমাবদ্ধতা চিহ্নিত করে পণ্য মানসম্মত করার কাঠামো তৈরি করতে হবে।

এ ছাড়া ক্ষুদ্রবীমা, কৃষি ও জলবায়ু ঝুঁকি বীমা, স্বাস্থ্য ও ব্যক্তিগত দুর্ঘটনা বীমা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার বীমা এবং ডিজিটাল প্রযুক্তিনির্ভর বীমা পণ্য উন্নয়নে কাজ করতে হবে।

যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১-এর আওতায় বিদ্যমান পণ্য, সেবা ও উন্নয়ন উদ্যোগ পর্যালোচনা করে সেগুলোর সীমাবদ্ধতা চিহ্নিত এবং মানসম্মত কাঠামো, নির্দেশিকা ও বাস্তবায়ন পদ্ধতি তৈরি করতে হবে।

পাশাপাশি দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী ও অর্থায়নের সম্ভাব্য উৎস চিহ্নিত করে কনসেপ্ট নোট, প্রকল্প প্রস্তাবনা ও অর্থায়নের আবেদন তৈরি করতে হবে। প্রকল্পের লক্ষ্য, বাস্তবায়ন কৌশল, পরিকল্পনা এবং অগ্রগতি পর্যবেক্ষণের সূচক নির্ধারণও দায়িত্বের মধ্যে থাকবে।

বেতন ও সুবিধা: নির্বাচিত প্রার্থীর বেতন ও ভাতাদি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। যোগদানের তারিখ থেকে প্রথম তিন মাস নিয়োগ অস্থায়ী হিসেবে বিবেচিত হবে। এ সময়ে সেবাপ্রদান কার্যক্রম সন্তোষজনক হলে চুক্তি অনুযায়ী অবশিষ্ট মেয়াদে নিয়োগ বহাল থাকবে।

আরও দেখুন: শিক্ষক নিয়োগ দেবে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আবেদন সরাসরি অথবা ডাকযোগে

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্মতারিখ ও বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিস্তারিত উল্লেখ করে চেয়ারম্যান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে।

আবেদন আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে চেয়ারম্যান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সাধারণ বীমা টাওয়ার (৯ম তলা), ৩৭/এ, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা ঠিকানায় পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

বিস্তারিত বিজ্ঞপ্তি: পদের দায়িত্ব, কর্মপরিধি ও অন্যান্য শর্তের বিস্তারিত জানতে আইডিআরএর ওয়েবসাইটে দেখা যাবে।

যোগাযোগ: পরিচালক (প্রশাসন), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। 

ই-মেইল: directoradmin\@idra.org.bd 

ফোন: ৪১০৫১৩৮২।

আরও দেখুন: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ

বিস্তারিত জানতে নিচে দেখুন। 

২৭৯ কোটি টাকা ব্যয়ে পুনঃখনন, তবু ভৈরব নদে প্রাণ ফেরেনি
  • ১৮ নভেম্বর ২০২৬
১৮ ডিসেম্বরই মেডিকেলের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত, রিট নিয়ে য…
  • ১৮ নভেম্বর ২০২৬
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে পরামর্শক নিয়োগ, আবেদন ৩০…
  • ১৮ নভেম্বর ২০২৬
সন্তানের জন্য বাঁচতে চান ২৬ বছর বয়সী রোজিনা, প্রয়োজন ৬ লাখ …
  • ১৮ নভেম্বর ২০২৬
খরাসহিষ্ণু চায়ের জিনোটাইপ শনাক্ত করলেন বাকৃবি ও বিটিআরআইয়ের…
  • ১৮ নভেম্বর ২০২৬
উৎপাদন খরচ উঠছে না কৃষকের, খুচরা বাজারে দাম চড়া
  • ১৮ নভেম্বর ২০২৬