বিশ্ব স্কাউট সেন্টারে স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত

১৮ নভেম্বর ২০২৬, ০১:০৪ PM
বাংলাদেশ স্কাউটস

বাংলাদেশ স্কাউটস © টিডিসি সম্পাদিত

সুইজারল্যান্ডের কান্ডারস্টেগ ইন্টারন্যাশনাল স্কাউট সেন্টারে (কেআইএসসি) ২০২৭ সালের সামার শর্ট টার্ম স্টাফ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের রোভার স্কাউট ও ইয়াং লিডাররা। এ কার্যক্রমে স্বল্পমেয়াদি স্বেচ্ছাসেবক হিসেবে কাজের জন্য বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে আগ্রহীদের আবেদন আহ্বান করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ স্কাউটস

কার্যক্রমের নাম: সামার শর্ট টার্ম স্টাফ ২০২৭

কর্মস্থল: কান্ডারস্টেগ ইন্টারন্যাশনাল স্কাউট সেন্টার, সুইজারল্যান্ড

কার্যক্রমের মেয়াদ: ৪ জুন থেকে ১ সেপ্টেম্বর ২০২৭

আবেদন শেষ: ৩ ডিসেম্বর ২০২৬

আরও দেখুন: ১৩ বিভাগে চিকিৎসক নিয়োগ দেবে ইউনিকো হাসপাতাল, আবেদন ই-মেইলে

যোগ্যতা ও শর্তাবলি: আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে হতে হবে।

রোভার স্কাউটদের ক্ষেত্রে প্রশিক্ষণ স্তর সম্পন্ন থাকতে হবে।

ইয়াং লিডারদের ক্ষেত্রে বেসিক কোর্স সম্পন্ন থাকতে হবে।

ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের প্রথমে বাংলাদেশ স্কাউটসের ওয়েবসাইট থেকে ‘আন্তর্জাতিক প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন ফরম’ সংগ্রহ করে পূরণ করতে হবে। এরপর যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণপত্র, মোটিভেশন লেটার এবং জীবনবৃত্তান্তসহ আবেদন জমা দিতে হবে।

আরও দেখুন: শিক্ষক নিয়োগ দেবে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আবেদন সরাসরি অথবা ডাকযোগে

আবেদনকারীদের বাংলাদেশ স্কাউটসের মেম্বারশিপ প্রত্যয়নপত্র পেতে নির্ধারিত ফরম পূরণ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সুপারিশসহ আবেদন পাঠাতে হবে। আবেদন আগামী ৩ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরে পৌঁছাতে হবে।

কেআইএসসির মূল বিজ্ঞপ্তি এখানে দেখুন। 

মোটিভেশন লেটার ও আবেদনের বিস্তারিত তথ্য এখানে দেখুন। 

বাংলাদেশ স্কাউটসের আন্তর্জাতিক প্রোগ্রামের আবেদন ফরম এখানে দেখুন।

বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরের ঠিকানা: ৬০, আঞ্জুমান মুফিদুল ইসলাম সড়ক, কাকরাইল, ঢাকা-১০০০। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) মো. শামসুল হক।

আরও দেখুন: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ

বিস্তারিত জানতে এখানে দেখুন। 

চুয়েটে শিক্ষার্থীদের আবেদনে পরীক্ষা গ্রহণ, বৈধতা নিয়ে আইনে …
  • ১৮ নভেম্বর ২০২৬
‘গণতন্ত্রের শত্রুরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে’—টু…
  • ১৮ নভেম্বর ২০২৬
বিশ্ব স্কাউট সেন্টারে স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ, আবেদন ৩ ডিস…
  • ১৮ নভেম্বর ২০২৬
চবির হীরকজয়ন্তীর উৎসবে সবার ছুটি, নেই নিরাপত্তাকর্মীদের
  • ১৮ নভেম্বর ২০২৬
মাত্র ২৫ দিন অপেক্ষা করলেই ঢাবি-মেডিকেল-বুয়েট ভর্তি পরীক্ষা…
  • ১৮ নভেম্বর ২০২৬
নদীতে ভেসে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার
  • ১৮ নভেম্বর ২০২৬