ঢাকা সেনানিবাসে জনবল নিয়োগ, আবেদন যে ৩ উপায়ে

২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৫ AM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৬ AM
দিশারী ট্রাস্ট, ঢাকা সেনানিবাস।

দিশারী ট্রাস্ট, ঢাকা সেনানিবাস। © সংগৃহীত

বিশেষ চাহিদাসম্পন্ন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের স্থায়ী আবাসন, পরিচর্যা, পুনর্বাসন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিতব্য দিশারী ট্রাস্টে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটিতে ১৪ ক্যাটাগরির পদে মোট ৪২ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি, ডাকযোগে অথবা ই-মেইলে আবেদন করতে পারবেন।

সম্প্রতি দিশারী ট্রাস্টের পরিচালক স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: দিশারী ট্রাস্ট, ঢাকা সেনানিবাস, ঢাকা।

মোট শূন্য পদ: ৪২টি।

আবেদন শেষ: ১৫ ডিসেম্বর ২০২৬।

পদ ও যোগ্যতার বিবরণ:

১. প্রশাসনিক কর্মকর্তা; পদসংখ্যা: ১ জন (পুরুষ)।

বেতন: ৩৫ হাজার টাকা।

যোগ্যতা: প্রশাসনিক কাজে অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) হতে হবে।

আরও দেখুন: বেপজায় শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগ, আবেদন যেভাবে

২. প্রশাসনিক সুপারভাইজার; পদসংখ্যা: ১ জন (পুরুষ)।

বেতন: ৩০ হাজার টাকা।

যোগ্যতা: বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত জেসিও/এনসিও হতে হবে। আবাসিক প্রতিষ্ঠান পরিচালনা অথবা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পরিচর্যা ও ব্যবস্থাপনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩. নার্স; পদসংখ্যা: ২ জন (পুরুষ-১, মহিলা-১)।

বেতন: ২৫ হাজার টাকা।

যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রিধারী হতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেয়ারগিভিং কোর্স ফর পারসনস উইথ স্পেশাল নিডস লেভেল-২ ও লেভেল-৩ সম্পন্নকারীরা অগ্রাধিকার পাবেন।

৪. প্রশিক্ষক; পদসংখ্যা: ২ জন (পুরুষ-১, মহিলা-১)।

বেতন: ২৫ হাজার টাকা।

আরও দেখুন: পদ ৩৩২, ৯ম-২০তম গ্রেডে বেপজায় চাকরি, আবেদন অনলাইনে 

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম বিএসএড ডিগ্রি থাকতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

৫. পরিচর্যাকারী; পদসংখ্যা: ১৫ জন (পুরুষ-১০, মহিলা-৫)।

বেতন: ১৫ থেকে ১৮ হাজার টাকা।

যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দৈনন্দিন কার্যক্রমে সহায়তা, ব্যক্তিগত পরিচর্যা ও সেবাদানে আগ্রহী হতে হবে।

৬. করনিক; পদসংখ্যা: ১ জন (পুরুষ)।

বেতন: ২৫ হাজার টাকা।

যোগ্যতা: বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনসিও হতে হবে। কম্পিউটার, এমএস ওয়ার্ড, এক্সেল ও অফিস ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।

৭. গাড়িচালক; পদসংখ্যা: ১ জন (পুরুষ)।

বেতন: ২৫ হাজার টাকা।

আরও দেখুন: পদ ৪৯৫, এসএসসি পাসে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর

যোগ্যতা: বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত গাড়িচালক হতে হবে। বিআরটিএ অনুমোদিত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

৮. আইটি সুপারভাইজার; পদসংখ্যা: ১ জন (পুরুষ)।

বেতন: ২০ হাজার টাকা।

যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা আইটি বিষয়ে ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার নেটওয়ার্ক, সফটওয়্যার, সিসিটিভি ব্যবস্থাপনা ও আইটি সাপোর্টে দক্ষতা থাকতে হবে।

৯. ইলেকট্রিক টেকনিশিয়ান; পদসংখ্যা: ১ জন (পুরুষ)।

বেতন: ১৫ হাজার টাকা।

যোগ্যতা: এসএসসি/এইচএসসি বা সমমান পাসসহ ইলেকট্রিক্যাল বিষয়ে কারিগরি প্রশিক্ষণ বা সনদ থাকতে হবে। জেনারেটর ও সেন্ট্রাল এসি পরিচালনা এবং রক্ষণাবেক্ষণে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

১০. রাঁধুনি (কুক); পদসংখ্যা: ৩ জন (পুরুষ)।

বেতন: ১৫ থেকে ২০ হাজার টাকা।

আরও দেখুন: ২২১ পদে প্রাণিসম্পদ অধিদপ্তরে ফের নিয়োগ, অষ্টম-এসএসসি পাসেই আবেদন

যোগ্যতা: রান্নার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা সম্পর্কে ধারণা থাকতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত রাঁধুনিদের অগ্রাধিকার দেওয়া হবে।

১১. অফিস সহকারী; পদসংখ্যা: ১ জন (পুরুষ)।

বেতন: ১৫ হাজার টাকা।

যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। অফিসের দৈনন্দিন কাজে সহায়তা, দলিলপত্র রক্ষণাবেক্ষণ, ফাইল আদান-প্রদান ও দাপ্তরিক কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

১২. লিফটম্যান; পদসংখ্যা: ২ জন (পুরুষ)।

বেতন: ১৫ হাজার টাকা।

যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে। লিফট পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

১৩. নিরাপত্তারক্ষী; পদসংখ্যা: ৬ জন (পুরুষ)।

বেতন: ১৫ হাজার টাকা।

আরও দেখুন: ১৩-২০তম গ্রেডে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন করতে পারবেন যারা

যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে। শারীরিকভাবে সক্ষম, সৎ ও দায়িত্বশীল হতে হবে। নিরাপত্তা ব্যবস্থাপনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

১৪. পরিচ্ছন্নতাকর্মী; পদসংখ্যা: ৫ জন (পুরুষ-৩, মহিলা-২)।

বেতন: ১৫ হাজার টাকা।

যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে। পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও আবাসিক পরিবেশ রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞতা বা আগ্রহ থাকতে হবে।

বয়সসীমা: সব পদের জন্য প্রার্থীদের বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে। প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা অভিজ্ঞতা অনুযায়ী শিথিলযোগ্য।

চাকরির শর্ত ও সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক পর্যায়ে ৩ মাসের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এ চুক্তির মেয়াদ নবায়ন করা যাবে। বেতনের অতিরিক্ত সুযোগ-সুবিধা নিয়োগের সময় প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আবাসিক প্রতিষ্ঠানের প্রয়োজনে নির্বাচিত প্রার্থীদের দিবা ও রাত্রিকালীন শিফটভিত্তিক দায়িত্ব পালন করতে হতে পারে।

প্রার্থীদের সৎ, দায়িত্বশীল, আন্তরিক, শৃঙ্খলাপরায়ণ, সহানুভূতিশীল ও ধৈর্যশীল হতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের প্রতি যত্নশীল ও মানবিক আচরণ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের আবেদনকৃত পদের নাম উল্লেখ করে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে আবেদন করতে হবে।

আবেদনপত্র সরাসরি, ডাকযোগে অথবা ই-মেইলের মাধ্যমে আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে পাঠাতে হবে।

আরও দেখুন: শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত

আবেদনের ঠিকানা: দিশারী ট্রাস্ট

প্রযত্নে: সেনাসদর, এজি'র শাখা, কল্যাণ ও পুনর্বাসন পরিদপ্তর, ঢাকা সেনানিবাস।

ই-মেইল: dishari.army\@gmail.com

যোগাযোগ: ০১৭৬৯০১৩৭১৭।

বিস্তারিত জানতে নিচে দেখুন। 

নেত্রকোনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগুন
  • ২৫ নভেম্বর ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে শিক্ষক নিয়োগ
  • ২৫ নভেম্বর ২০২৬
গণভোট-জনগণের রায়কে অস্বীকার ও ‘জুলাই চার্টার’ বাস্তবায়নে গড়…
  • ২৫ নভেম্বর ২০২৬
১১৬ দেশকে আউট করে কে হলেন মিস ইউনিভার্স ২০২৬?
  • ২৫ নভেম্বর ২০২৬
ঢাকা সেনানিবাসে জনবল নিয়োগ, আবেদন যে ৩ উপায়ে
  • ২৫ নভেম্বর ২০২৬
নারী শ্রমিকের মৃত্যুর গুজবে গাজীপুরে বিক্ষোভ, পরে থানায় হাজ…
  • ২৫ নভেম্বর ২০২৬