নেত্রকোনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগুন

২৫ নভেম্বর ২০২৬, ১১:০০ AM
আগুন জ্বলছে নেত্রকোনার খালিয়াজুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে

আগুন জ্বলছে নেত্রকোনার খালিয়াজুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে © সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগুন লেগে চেয়ার, টেবিল ও আলমারিসহ বিভিন্ন আসবাব পুড়ে গেছে। তবে সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র ও সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি। বুধবার (২৫ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে এ আগুন লাগে।

আগুন দেখতে পেয়ে আশপাশের মানুষ ছুটে আসেন এবং ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কার্যালয়ে আগুন জ্বলতে দেখে আশপাশের বাসিন্দারা উপজেলা কার্যালয়ের পুকুর থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

খালিয়াজুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ভোরে আগুনের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

তিনি বলেন, আগুনে চেয়ার, টেবিল ও আলমারিসহ অনেক আসবাবপত্র পুড়ে গেছে। তার মতে, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকা হতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিজুজ্জামান বলেন, ‘আমরা যে কক্ষে বসি, সেখানে চেয়ার-টেবিল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে সরকারি নথিপত্র বা অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ড ঘটেছে।’

মিস ইউনিভার্সে এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন, এরপরও যে কারণে ব…
  • ২৫ নভেম্বর ২০২৬
সাবেক সংসদ সদস্য বদির ছেলে গ্রেপ্তার 
  • ২৫ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগুন
  • ২৫ নভেম্বর ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে শিক্ষক নিয়োগ
  • ২৫ নভেম্বর ২০২৬
গণভোট-জনগণের রায়কে অস্বীকার ও ‘জুলাই চার্টার’ বাস্তবায়নে গড়…
  • ২৫ নভেম্বর ২০২৬
১১৬ দেশকে আউট করে কে হলেন মিস ইউনিভার্স ২০২৬?
  • ২৫ নভেম্বর ২০২৬