নওগাঁয় যুবককে ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে আসাদ (৩২) নামের এক যুবকের মরদেহ গাছে ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাতাজীহাটের সাতগ্রাম এলাকায় খাড়ির ব্রিজের কাছে একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে তার মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। 

নিহত আসাদ উপজেলার বেতবহুতি গ্রামের আছির উদ্দিনের ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে নিহতের নানা হারুন জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে এক ব্যক্তি আসাদকে মোবাইল ফোনে কল দিয়ে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। প্রথমে তার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি পরে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে খাড়ির পাশের একটি গাছে আসাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান। বিষয়টি মাতাজিহাট ফাঁড়ি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে পরিবারের দাবি তাকে হত্যা করে তার মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন অন্তে নিহতের মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনিপদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আওয়ামী আমলের গুম-খুনের তথ্য দিতে পারবেন যে কেউ, দেশজুড়ে গণশ…
  • ২৫ নভেম্বর ২০২৬
নওগাঁয় যুবককে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২৫ নভেম্বর ২০২৬
১১০ পদ, বিসিকের নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৫ নভেম্বর ২০২৬
বাদ পড়লেন মাহি, যেভাবে নির্ধারিত হলো এবারের মিস ইউনিভার্স
  • ২৫ নভেম্বর ২০২৬
হাসপাতালে ঢাকা কলেজছাত্রের মৃত্যু, চিরকুটে লেখেন—‘আর কোনো ব…
  • ২৫ নভেম্বর ২০২৬
বগুড়া কর অঞ্চলে নিয়োগ, আবেদন শুরু ২৬ নভেম্বর
  • ২৫ নভেম্বর ২০২৬