চবির হলে মাদক সেবন, শাস্তি পেল চার শিক্ষার্থী

২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ PM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৮ PM
মাদকসহ আটক শিক্ষার্থীরা

মাদকসহ আটক শিক্ষার্থীরা © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে মাদকের সঙ্গে যুক্ত থাকায় ৪ শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে হল প্রশাসন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচ. এস. ফারুক আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত ২০ নভেম্বর হলের একটি কক্ষে প্রক্টোরিয়াল টিম ও হল প্রশাসনের যৌথ অভিযানে মাদকদ্রব্য ও মাদক সেবনের উপকরণসহ মাদক সেবনরত অবস্থায় আটজনকে পাওয়ার ঘটনায় এ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজন ওই হলের আবাসিক শিক্ষার্থী ছিল।

সিট বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মিনহাজুল ইসলাম ইকরা, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের একই শিক্ষাবর্ষের ইয়াজ নূর সাইমুন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. শাওন খান এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস-এর ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. মাহবুবুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ নভেম্বর সন্ধ্যা সাতটায় প্রক্টোরিয়াল টিম ও হল প্রশাসনের যৌথ অভিযানে হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষ থেকে প্রচুর পরিমাণ মাদকদ্রব্য ও মাদক সেবনের উপকরণসহ আটজনকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় হল প্রশাসনের সভায় প্রাপ্ত তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে হলের পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখার স্বার্থে ওই চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সিট বাতিল হওয়া শিক্ষার্থীদের হলের আবাসিক সুবিধা ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা আর বহাল থাকবে না। আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাদের হলের কক্ষ ত্যাগ করে সংশ্লিষ্ট কক্ষের চাবি হল প্রশাসনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ককটেল তৈরির সময় বিস্ফোরণ, কৃষক লীগ নেতা নিহত
  • ২৫ নভেম্বর ২০২৬
কন্যা সন্তানের মা জেনিফার জিতলেন মিস ইউনিভার্স ২০২৬-এর মুক…
  • ২৫ নভেম্বর ২০২৬
৪ টেস্টেই বাজিমাত, আইসিসি র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়ে হৃদয়
  • ২৫ নভেম্বর ২০২৬
রাতেও প্রেস ক্লাবে অবস্থানের ঘোষণা অনশনরত নারী শিক্ষকদের 
  • ২৫ নভেম্বর ২০২৬
চবির হলে মাদক সেবন, শাস্তি পেল চার শিক্ষার্থী
  • ২৫ নভেম্বর ২০২৬