ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন আলোচিত জুলাইযোদ্ধা ডাকসু নেত্রী তন্বী

২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ PM
ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন আলোচিত জুলাইযোদ্ধা ডাকসু নেত্রী তন্বী

ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন আলোচিত জুলাইযোদ্ধা ডাকসু নেত্রী তন্বী © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জীববিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী ও ডাকসু নেত্রী সানজিদা আহামেদ তন্বী। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২০২৩ ও ২০২৪ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম পুরস্কারপ্রাপ্তদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

জানা গেছে, সানজিদা আহামেদ তন্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০২৪ সালের ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হন তিনি। ওই দিন রক্তাক্ত অবস্থায় লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি আন্দোলনের সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়। 

এদিকে, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৭৩ মেধাবী শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ এবং অসাধারণ গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ চার শিক্ষককে ‘ডিনস রিসার্চ অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। ২০২৩ ও ২০২৪ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের এবং অসাধারণ গবেষণা কর্মের জন্য অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক এই চার ক্যাটাগরিতে ৪ জন শিক্ষককে ডিনস্ রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। 

অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন— মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ১০ জন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১০ জন, প্রাণিবিদ্যা বিভাগের ১০ জন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ১০ জন, মনোবিজ্ঞান বিভাগের ৩ জন, অণুজীব বিজ্ঞান বিভাগের ১০ জন, মৎস্যবিজ্ঞান বিভাগের ১০ জন এবং জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের ১০ জন শিক্ষার্থী ডিনস্ অ্যাওয়ার্ড লাভ করেছেন।

ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন আলোচিত জুলাইযোদ্ধা ডাকসু নেত্রী তন্বী
  • ২৪ নভেম্বর ২০২৬
নাটকীয়তার অবসান, আফ্রিকার শ্রেষ্ঠত্ব ফিরে পেল সেনেগাল
  • ২৪ নভেম্বর ২০২৬
‎তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যা…
  • ২৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনি শিক্ষার্থীদের উচ…
  • ২৪ নভেম্বর ২০২৬
পাঁচ জেলায় বিশেষায়িত শিশু হাসপাতালে উপ-পরিচালক পদায়ন
  • ২৪ নভেম্বর ২০২৬
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ, ড্যাফোডিলের অনুষ্ঠান থেকে বাদ জ…
  • ২৪ নভেম্বর ২০২৬