চুয়াডাঙ্গায় জমিতে পড়ে ছিল মরদেহ, মাথায় অসংখ্য কোপের চিহ্ন

২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৪ PM
ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় লোকজন (ইনসেটে নিহত বদর উদ্দিন)

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় লোকজন (ইনসেটে নিহত বদর উদ্দিন) © সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনায় নিজ জমিতে পানিতে পড়ে ছিল বদর উদ্দিন (৪৬) নামের এক ব্যক্তির মরদেহ। তার মাথায় ধারালো অস্ত্রের অসংখ্য কোপের চিহ্ন রয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর পানিতে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে দর্শনা এলাকার গহেরপুর গ্রামের কামড়িয়ার বিলসংলগ্ন মুক্তার মেম্বারের পুকুর ও মাছের ঘেরের অদূরে নিজ জমিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বদর উদ্দিন গহেরপুর গ্রামের মাঝের পাড়ার মৃত সামছদ্দিন মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামড়িয়ার বিলের পাশে বদর উদ্দিনের একটি ছোট অস্থায়ী কুঁড়েঘর বা বসার স্থান ছিল। সেখানে তিনি প্রায়ই যাতায়াত করতেন এবং মাছের ঘের পাহারা দিতেন। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে মাথায় উপর্যুপরি কোপানোর পর তাকে পানিতে ফেলে যায় দুর্বৃত্তরা।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে নিহতের ছেলে সুমন প্রথম বাবাকে পানির মধ্যে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সেখানে জড়ো হন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অগ্নিসংযোগে পুড়ে গেছে টুঙ্গিপাড়া থানা, পুলিশি সেবা ব্যাহত
  • ২৫ নভেম্বর ২০২৬
তিন লাখ ছাত্রীকে সাইকেল দিচ্ছে সরকার, চালিয়ে দেখলেন প্রধানম…
  • ২৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় জমিতে পড়ে ছিল মরদেহ, মাথায় অসংখ্য কোপের চিহ্ন
  • ২৫ নভেম্বর ২০২৬
মানসিক ভারসাম্যহীন নারী হলেন মা, নবজাতকের দায়িত্ব নিল সমাজস…
  • ২৫ নভেম্বর ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববি…
  • ২৫ নভেম্বর ২০২৬
কেউ সন্তানকে তালা দিয়ে স্কুলে যান, ভাঙার পথে কারও সংসার—বদল…
  • ২৫ নভেম্বর ২০২৬