ঝিনাইদহে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৬ PM
জব্দ করা গাঁজা

জব্দ করা গাঁজা © সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলায় অভিযান চালিয়ে ২০ দশমিক ৫ কেজি গাঁজাসহ হৃদয় হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ৯ নম্বর পোড়াহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হৃদয় হোসেন ওই এলাকার সাহেব হোসেনের ছেলে।

এসআরবি সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল হৃদয় হোসেনের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তার ঘরের খাটের নিচ থেকে ২০ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঝিনাইদহের এসআরবি-৬ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন অপরাধ দমনে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, উদ্ধার করা গাঁজাসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলাকরা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

‘আঙ্কেল’ বলায় মনঃক্ষুণ্ন ওসি, সিএনজি রিজার্ভ করে বাসায় ডাকল…
  • ২৫ নভেম্বর ২০২৬
ড. সায়েমকে ভিসি পুনর্বহালের দাবি থেকে সরলেন চুয়েট শিক্ষকেরা…
  • ২৫ নভেম্বর ২০২৬
উখিয়ায় রোহিঙ্গা মায়ের চার সন্তান প্রসব
  • ২৫ নভেম্বর ২০২৬
ককটেল তৈরির সময় বিস্ফোরণ, কৃষক লীগ নেতা নিহত
  • ২৫ নভেম্বর ২০২৬
কন্যা সন্তানের মা জেনিফার জিতলেন মিস ইউনিভার্স ২০২৬-এর মুক…
  • ২৫ নভেম্বর ২০২৬