ড. সায়েমকে ভিসি পুনর্বহালের দাবি থেকে সরলেন চুয়েট শিক্ষকেরা, দিলেন নতুন প্রস্তাব

২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৮ PM
বর্তমান ভিসির দায়িত্ব নেওয়ার ৬৬ দিনের মাথায় মঙ্গলবার গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বর্তমান ভিসির দায়িত্ব নেওয়ার ৬৬ দিনের মাথায় মঙ্গলবার গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে আগের অবস্থান থেকে সরে এসেছেন শিক্ষকেরা। এত দিন অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে ভিসি পদে পুনর্বহালের দাবিতে অনড় ছিলেন তারা। তবে এখন বলছেন, ভিসি পদে চুয়েটের যেকোনো জ্যেষ্ঠ শিক্ষককে নিয়োগ দিলেই তারা মেনে নেবেন।

আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে চুয়েট শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেন তারা। সভা শেষে বেলা সোয়া একটার দিকে শিক্ষক সমিতির নেতারা তাদের অবস্থানের কথা জানান।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আহসান উল্লাহর মতে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সংকট নিরসনে এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, চুয়েটের চলমান অচলাবস্থা আর দীর্ঘায়িত হওয়া উচিত নয়। দ্রুততম সময়ের মধ্যে এ পরিস্থিতির সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

চুয়েটের ৯৫ জন অধ্যাপকের মধ্য থেকে একজনকে ভিসির দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনার জন্যও সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

এর আগে গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে জরুরি সভা করেন শিক্ষার্থীরা। আজ ভোর হতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন তারা। বিক্ষোভ মিছিল থেকে বর্তমান ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলমের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। ‘শরীফুল বয়কট, শরীফুল মানি না’ স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।

ভিসি হিসেবে অধ্যাপক শেখ শরীফুল আলমের নিয়োগের ৬৬ দিন পার হলেও বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে বিরোধের অবসান হয়নি। দুই মাসেরও বেশি সময় ধরে চলা অচলাবস্থার মধ্যেই শিক্ষার্থীদের মধ্যরাতের সভা, বিক্ষোভ মিছিল, শিক্ষক সমিতির জরুরি সভা এবং সরকারের প্রতি দ্রুত সমাধানের আহ্বানে চুয়েটের সংকট নতুন করে আলোচনায় এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত ২১ সেপ্টেম্বর বিকেলে তৎকালীন ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে অপসারণ করা হলে তাকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা পরদিন ২২ সেপ্টেম্বর থেকে 'সর্বাত্মক শাটডাউন' কর্মসূচি শুরু করেন। পরবর্তীতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও বিভিন্ন কর্মসূচিতে যুক্ত হন।

রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হলেন কারিগরি অধিদপ্তরের নত…
  • ২৫ নভেম্বর ২০২৬
সিটি কর্পোরেশনের ‘জুলাই গ্রাফিতি’, সারজিস বললেন— জিয়া-খালেদ…
  • ২৫ নভেম্বর ২০২৬
‘আঙ্কেল’ বলায় মনঃক্ষুণ্ন ওসি, সিএনজি রিজার্ভ করে বাসায় ডাকল…
  • ২৫ নভেম্বর ২০২৬
ড. সায়েমকে ভিসি পুনর্বহালের দাবি থেকে সরলেন চুয়েট শিক্ষকেরা…
  • ২৫ নভেম্বর ২০২৬
উখিয়ায় রোহিঙ্গা মায়ের চার সন্তান প্রসব
  • ২৫ নভেম্বর ২০২৬
ককটেল তৈরির সময় বিস্ফোরণ, কৃষক লীগ নেতা নিহত
  • ২৫ নভেম্বর ২০২৬