হাসান মাহমুদ © টিডিসি সম্পাদিত
কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছেন সরকার। রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংযুক্ত) হাসান মাহমুদকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে, কারিগরি শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে ছিলেন পিআইডব্লিউ এর পরিচালক ফরিদা ইয়াসমিন।