কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ

১৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ PM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিও বিল অনলাইনে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। আগামী ১৭ নভেম্বর বিকেল ৩টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বিল সাবমিট করতে বলা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর/২০২৬ মাসের এমপিও এর অর্থ EFT-তে প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক এমপিওভুক্ত জনবলের Bill Submit অপশন অনলাইনে চালু করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধান TEMIS সফটওয়্যারে লগইন করে পূর্বের ন্যায় Monthly Salary Submission অপশনে গিয়ে নভেম্বর/২০২৬ মাসের Bill Submit করবেন।

এতে বলা হয়, প্রতিষ্ঠানের এমপিও তালিকাভুক্ত বিদ্যমান শিক্ষক-কর্মচারীদের মধ্যে কারও স্ট্যাটাস পরিবর্তন হলে (মৃত/পদত্যাগ/অবসর) তা টেমিস সফটওয়ারের Non Govt. Employee EFT Employee Status Change (iBAS++ Validated) অপশনে গিয়ে এন্ট্রি করবে।এছাড়া, সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বিধি মোতাবেক কোনো শিক্ষক-কর্মচারীর আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন/বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধান Bill Submit অপশন থেকে তা উল্লেখ করবেন। আগামী ১৯ নভেম্বর বেলা ৩টার মধ্যে এমপিও এর বিল EFT-তে সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিটের জন্য পরামর্শ প্রদান করা হল। তাছাড়া শিক্ষক-কর্মচারীর এমপিও-এর অর্থ EFT-তে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ প্রেরণে যেকোনো প্রকার জটিলতার সৃষ্টি হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে। 

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950