স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্ছে

২৫ নভেম্বর ২০২৬, ১১:১৫ PM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৬ PM
স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী © ফাইল ছবি

এ বছর স্বাস্থ্যখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ করা হলেও প্রায় ১০ হাজার টাকা সম্পূরক বাজেটে ফেরত যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আজ বুধবার (২৫ নভেম্বর) ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

‘বাংলাদেশে ২০৪০ সাল নাগাদ স্বাস্থ্যকর্মীর (এমবিবিএস চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্স ও মিডওয়াইফ) চাহিদা ও সরবরাহের প্রক্ষেপণ’ শীর্ষক এই প্রতিবেদন অবহিতকরণ অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে আরও অধিক গুরুত্ব দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী এবার দ্বিগুণের চেয়ে অনেক বেশি, প্রায় তিন গুণ বেশি টাকা বরাদ্দ করেছেন। কিন্তু একটি বিষয় উপলব্ধি করুন—বরাদ্দ দিয়েছে ৬৯ হাজার কোটি টাকা, এই সময়ের মধ্যে আমরা প্রায় ১০ হাজার কোটি টাকা ফেরত দিয়ে দিচ্ছি সম্পূরক বাজেটে। কারণ, এই সরকারের প্রথম বছরে আমরা ডিপিপি প্রকল্প প্রণয়নও করতে পারব না, বাস্তবায়িতও করতে পারব না। আর সে কারণেই আমরা নেওয়া প্রকল্পগুলোর ঘাটতির কারণে সরকারি কোষাগারে টাকা ফেরত দিচ্ছি।

তিনি জানান, ডিপিপি তৈরি, পরিকল্পনা কমিশন, একনেক, মন্ত্রণালয়, দরপত্র, মূল্যায়ন ও বাস্তবায়নে এক বছর চলে যায় বলেই এই ঘাটতি তৈরি হয়। তাই আগামী বছর থেকে স্বাস্থ্য খাত অন্ধকার সুড়ঙ্গের শেষে আলো খুঁজে পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬
তৃতীয় সংসার ভাঙার খবর দিলেন ন্যান্সি
  • ২৫ নভেম্বর ২০২৬
‘দুবাই থেকে লোক আসছে’— চিঠি পাঠিয়ে ঢাকা কলেজের জুলাই যোদ্ধা…
  • ২৫ নভেম্বর ২০২৬
৫১তম বিসিএসের পরপরই আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা: …
  • ২৫ নভেম্বর ২০২৬
ইউরোপীয় নয়, সমাবর্তনে দেশীয় পোশাক ব্যবহারের নির্দেশনা
  • ২৫ নভেম্বর ২০২৬