‘দুবাই থেকে লোক আসছে’— চিঠি পাঠিয়ে ঢাকা কলেজের জুলাই যোদ্ধাকে হত্যার হুমকি

২৫ নভেম্বর ২০২৬, ১১:০২ PM
মোহাম্মদ শামীম

মোহাম্মদ শামীম © সংগৃহীত

ঢাকা কলেজের শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা মোহাম্মদ শামীম হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেন। এ বিষয়ে তিনও থানায় একটি জিডি করেন।  তিনি ঢাকা কলেজ ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং জুলাই আন্দোলনের গেজেটভুক্ত যোদ্ধা (গেজেট নম্বর ১৩৬৩)।

শামীমের দাবি বুধবার (২৫ নভেম্বর) নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে পাঠানো একটি চিঠিতে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে বলা হয়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর থেকে তার ও কয়েকজন অনুসারীর ওপর বিশেষ ইউনিটের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।

চিঠিতে আরও দাবি করা হয়, দীর্ঘদিন নজরদারির পর তাকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে দুজন ব্যক্তি দুবাই থেকে ঢাকায় আসবে বলেও হুমকি দেওয়া হয়। পাশাপাশি রাজধানীর কারওয়ান বাজারে তার বাসা এবং ঢাকা কলেজের একটি হলের দ্বিতীয় তলায় তাদের লোক অবস্থান করছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে শামীমের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে দাবি করে বলা হয়, ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার ঘটনায় তার পোস্টের দিনই তার মৃত্যুর তারিখ নির্ধারণ করা হয়েছে। তার কবরের স্থান দ্রুত নির্বাচন করার কথাও উল্লেখ করা হয়। শামীমকে জীবনের শেষ কয়েক দিন পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো, আত্মীয়স্বজন ও এলাকার মানুষের কাছে ক্ষমা চাওয়া এবং ঢাকা কলেজে তার জানাজা যেন না হয়, তা নিশ্চিত করার হুমকি দেওয়া হয়েছে।

চিঠির শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ স্লোগান লেখা রয়েছে।

তবে হুমকির চিঠির সত্যতা, এর সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতা এবং এ ঘটনায় কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে মোহাম্মদ শামীম বলেন, বিকেলে কলেজের গেইটে চিঠিটি পায় আমার এক বন্ধু। চিঠিতে আমার নাম দেখে হলে এসে আমার বন্ধু দিয়ে যায়। আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমি এখন থানায় আছি। জিডি করার প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস  বলেন, এ বিষয়ে  আমি এখনো কিছু জানি না, তবে ভুক্তভোগী ঐ শিক্ষার্থীর সাথে কথা বলে কলেজ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবো।

দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিউমার্কেট থানার ওসি আইয়ুব আলী বলেন, অভিযোগকারী একটি চিঠি পেয়েছেন এবং ওই চিঠিতে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি থানায় জিডি করেছেন। আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমরা তদন্ত করে দেখব কারা এটা রাখছে।

তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬
তৃতীয় সংসার ভাঙার খবর দিলেন ন্যান্সি
  • ২৫ নভেম্বর ২০২৬
‘দুবাই থেকে লোক আসছে’— চিঠি পাঠিয়ে ঢাকা কলেজের জুলাই যোদ্ধা…
  • ২৫ নভেম্বর ২০২৬
৫১তম বিসিএসের পরপরই আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা: …
  • ২৫ নভেম্বর ২০২৬
ইউরোপীয় নয়, সমাবর্তনে দেশীয় পোশাক ব্যবহারের নির্দেশনা
  • ২৫ নভেম্বর ২০২৬