ক্লাসে কম উপস্থিত থাকলে পরীক্ষা দিতে পারবেন না সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা

২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৭ PM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি © ফাইল ছবি

ক্লাসে ৬০ শতাংশের কম উপস্থিত থাকলে ‘ডিস-কলেজিয়েট’ শিক্ষার্থী হিসেবে গণ্য হবেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তারা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফারহানা তাবাসমুম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) অফিসিয়াল ফেসবুক পেজে এটি প্রকাশ করা হয়েছে। 

রেজিস্টার অফিস থেকে শ্রেণি কার্যক্রমে শিক্ষার্থীদের উপস্থিতি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সব শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা আবশ্যক। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রতিটি কোর্সে ন্যূনতম ৭৫ শতাংশ উপস্থিতি থাকতে হবে। 

যেসব শিক্ষার্থীর শ্রেণি উপস্থিতি ৬০ শতাংশ বা তার বেশি, কিন্তু ৭৫ শতাংশের কম (অর্থাৎ ৬০ থেকে ৭৪ শতাংশ), তাঁরা ‘নন-কলেজিয়েট’ শিক্ষার্থী হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ‘নন-কলেজিয়েট’ ফি পরিশোধ সাপেক্ষে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। 

আরও খবর: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোর্স এনরোলমেন্ট শুরু আগামীকাল, আবেদন যেভাবে

যেসব শিক্ষার্থীর শ্রেণি উপস্থিতি ৬০ শতাংশের কম, তাঁরা ‘ডিস-কলেজিয়েট’ শিক্ষার্থী হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। সব শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে অ্যাকাডেমিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর অনুলিপি ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষকে পাঠানো হয়েছে।

শিক্ষকদের অনশনে সহমর্মিতা জানালেন সংসদ সদস্য মারদিয়া মমতাজ
  • ২৫ নভেম্বর ২০২৬
বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন, অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে
  • ২৫ নভেম্বর ২০২৬
রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হলেন কারিগরি অধিদপ্তরের নত…
  • ২৫ নভেম্বর ২০২৬
সিটি কর্পোরেশনের ‘জুলাই গ্রাফিতি’, সারজিস বললেন— জিয়া-খালেদ…
  • ২৫ নভেম্বর ২০২৬
‘আঙ্কেল’ বলায় মনঃক্ষুণ্ন ওসি, সিএনজি রিজার্ভ করে বাসায় ডাকল…
  • ২৫ নভেম্বর ২০২৬
ড. সায়েমকে ভিসি পুনর্বহালের দাবি থেকে সরলেন চুয়েট শিক্ষকেরা…
  • ২৫ নভেম্বর ২০২৬