শিক্ষকদের অনশনে সহমর্মিতা জানালেন সংসদ সদস্য মারদিয়া মমতাজ

২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ PM
ঘটনাস্থলে সংসদ সদস্য মারদিয়া মমতাজ

ঘটনাস্থলে সংসদ সদস্য মারদিয়া মমতাজ © সংগৃহীত

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের নারী শিক্ষকদের আমরণ অনশনে সংহতি ও সহমর্মিতা জানিয়েছেন সংসদ সদস্য মারদিয়া মমতাজ। 

আজ বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনরত শিক্ষকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় শিক্ষকদের দাবির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।

অনশনরত শিক্ষকদের উদ্দেশে মারদিয়া মমতাজ বলেন, ‘আমরা কথা বলছি, দেখি চেষ্টা করি কি হয়। আপনারা অসুস্থ হয়ে গেছেন, বাচ্চা সহ এখানে আছেন কষ্ট করে। শীতের সময় বাচ্চাসহ এখানে না থাকা ভালো, কষ্ট হয়। আবার কালকে আসেন, কথা বলেন, চেষ্টা করেন। দেখা যাক কি হয়।’

এর আগে বুধবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেন এমপিওভুক্ত নারী শিক্ষকরা। বদলির ফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। দীর্ঘদিন ধরে বদলির অপেক্ষায় থাকা এসব শিক্ষকের দাবি, দূরবর্তী কর্মস্থলে চাকরি করার কারণে সন্তান ও পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে হচ্ছে তাদের। এতে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে নানা সংকট তৈরি হয়েছে।

শিক্ষকদের বদলির জন্য গত ১৩ সেপ্টেম্বর আবেদন গ্রহণ শেষ হয়। এতে ১৩ হাজার ৫০০-এর বেশি আবেদন জমা পড়ে। তবে এখনো বদলির ফল প্রকাশ না হওয়ায় শিক্ষকরা আন্দোলনে নেমেছেন।

এর আগে চার নারী শিক্ষককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ডেকে আলোচনা করা হলেও কোনো সমাধান আসেনি। আলোচনায় শিক্ষকদের আরও ধৈর্য ধরার আহ্বান জানানো হয়। তবে ফল প্রকাশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনেই অবস্থান চালিয়ে যাওয়ার কথা জানান তারা।

এদিকে অনশন চলাকালে অসুস্থ হয়ে পড়েন শিক্ষক শিলা সরকার। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষকদের সঙ্গে আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল সন্ধ্যার আগে প্রেস ক্লাবে যেতে পারে বলেও এর আগে জানানো হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেক এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

শিক্ষকদের অনশনে সহমর্মিতা জানালেন সংসদ সদস্য মারদিয়া মমতাজ
  • ২৫ নভেম্বর ২০২৬
বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন, অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে
  • ২৫ নভেম্বর ২০২৬
রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হলেন কারিগরি অধিদপ্তরের নত…
  • ২৫ নভেম্বর ২০২৬
সিটি কর্পোরেশনের ‘জুলাই গ্রাফিতি’, সারজিস বললেন— জিয়া-খালেদ…
  • ২৫ নভেম্বর ২০২৬
‘আঙ্কেল’ বলায় মনঃক্ষুণ্ন ওসি, সিএনজি রিজার্ভ করে বাসায় ডাকল…
  • ২৫ নভেম্বর ২০২৬
ড. সায়েমকে ভিসি পুনর্বহালের দাবি থেকে সরলেন চুয়েট শিক্ষকেরা…
  • ২৫ নভেম্বর ২০২৬