বদলির আদেশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে নারী শিক্ষকরা

২৫ নভেম্বর ২০২৬, ১১:১৭ AM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৮ AM
বদলির আদেশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে নারী শিক্ষকরা

বদলির আদেশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে নারী শিক্ষকরা © ভিডিও থেকে নেওয়া

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ দাবিতে অনশনে বসেছেন নারী শিক্ষকরা। আজ বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ বদলি প্রত্যাশী নারী শিক্ষকবৃন্দের ব্যানারে আমরণ অনশনে বসেন তারা।

জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শেষ হয়। সাড়ে ১৩ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। বদলির ফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) আনুষ্ঠানিকভাবে সব কার্যক্রম শেষ করলেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না মেলোয় ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

দীর্ঘ দুই মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনো বদলির ফল প্রকাশ না হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন শিক্ষকরা। তারা বলছেন, বদলি নীতিমালায় পরিবর্তন করতে চাইলে করা হোক, তবে নীতিমালা পরিবর্তনের নামে কালক্ষেপন করা হচ্ছে। এভাবে সময়ক্ষেপন করে শিক্ষকদের রাজপথের আন্দোলনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

বিস্তারিত আসছে...

হাসপাতালে ঢাকা কলেজছাত্রের মৃত্যু, চিরকুটে লেখেন—‘আর কোনো ব…
  • ২৫ নভেম্বর ২০২৬
বগুড়া কর অঞ্চলে নিয়োগ, আবেদন শুরু ২৬ নভেম্বর
  • ২৫ নভেম্বর ২০২৬
বদলির আদেশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে না…
  • ২৫ নভেম্বর ২০২৬
ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে মহাসড়কে পোশাকশ…
  • ২৫ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু
  • ২৫ নভেম্বর ২০২৬
মিস ইউনিভার্সে এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন, এরপরও যে কারণে ব…
  • ২৫ নভেম্বর ২০২৬