১২ ফেব্রুয়ারির পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে তদন্ত হবে: সেলিম ভূঁইয়া

১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯ PM
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া © ফাইল ফটো

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের বিষয়ে তদন্ত করা হবে।’

বুধবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়কে দুর্নীতি মুক্ত করব। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর নিয়োগপ্রাপ্ত কারা তাদের বিষয়ে তদন্ত হবে।’

জানা গেছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়ন করে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা প্রদানের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। 

বিকেল ৩টার দিকে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা ও অচলাবস্থা তৈরি হয়। সন্ধ্যায় ৭টার পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে।

উল্লেখ্য, চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ ও ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করে তাদের পুনর্বহালের নির্দেশ দেন। তবে রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার অভিযোগে গতকাল রবিবার (১৫ নভেম্বর) থেকে আন্দোলনে নেমেছেন তারা।

আইসিসির শাস্তি পেলেন এবাদত
  • ১৮ নভেম্বর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাত…
  • ১৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আরও এক এমপির বাড়িতে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
১২ ফেব্রুয়ারির পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে…
  • ১৮ নভেম্বর ২০২৬
নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
  • ১৮ নভেম্বর ২০২৬
সংসদে সব দলকে নিয়ে ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহম…
  • ১৮ নভেম্বর ২০২৬