অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

প্রধানমন্ত্রীকে নিয়ে ১০ লাখ শিক্ষকের সমাবেশ করতে চাই

১৪ নভেম্বর ২০২৬, ১২:২৯ PM
পিট্যাবের প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিচ্ছেন অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া

পিট্যাবের প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিচ্ছেন অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া © সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয় এবং বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার ১০ লাখ শিক্ষকসহ প্রধানমন্ত্রীকে নিয়ে শিক্ষক সমাবেশ করতে চান বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদয়ী স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। এ জন্য শিক্ষকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন তিনি। 

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে নতুন সংগঠন প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিট্যাব)-এর প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, ‘এটা তো আমাদের একটি ছোট্ট সমাাবেশ। কারণ বাংলাদেশের সাড়ে ৩ লাখ প্রাথমিক শিক্ষক আছে। আর বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় আছে সাড়ে ৬ লাখ। এই ১০ লাখ শিক্ষক নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সামনে কথা বলতে চাই। 

আরও খবর: ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মহাপরিকল্পনা

সেটার জন্য একটা নিরাপদ জায়গাও দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘হয়তো আমাদের সংসদ ভবনের এলডি হল অথবা কোনো স্টেডিয়াম। মিরপুর স্টেডিয়াম অথবা ঢাকা স্টেডিয়াম স্টেডিয়ামের মধ্যে আয়োজন করতে হবে আমাদের অনুষ্ঠানটি। সেজন্য আপনাদের সঙ্গবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে।’

সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ১০ লাখ শিক্ষকের সমাবেশ করতে চাই
  • ১৪ নভেম্বর ২০২৬
যাত্রাবাড়ীতে বাস থেকে ৯৭ বোতল স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার
  • ১৪ নভেম্বর ২০২৬
অনলাইনে তরুণীদের যৌন হয়রানি, যুক্তরাজ্যে ভারতীয় পিএইচডি শ…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তিচ্ছুদের ৬ নির্দেশনা কর্তৃপক্ষের, পুনঃনিরীক্ষণ ফ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950