নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের সন্তানদের শিক্ষা ভাতা বাড়ানোর প্রস্তাব

২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫১ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১১ PM
সংগঠনটির স্মারকলিপি প্রদান

সংগঠনটির স্মারকলিপি প্রদান © সংগৃহীত

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬-এ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষা ভাতা দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটি এক সন্তানের জন্য মাসিক শিক্ষা ভাতা বাড়িয়ে ২ হাজার টাকা এবং দুই সন্তানের জন্য ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) নবম জাতীয় পে স্কেল-২০২৬ পর্যালোচনা কমিটির আহ্বায়ক এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী বরাবর সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত দেওয়া এক স্মারকলিপিতে এ প্রস্তাব তুলে ধরা হয়।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘ প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শিক্ষা ভাতা অপরিবর্তিত রয়েছে। অথচ এ সময়ে শিক্ষা উপকরণ, ভর্তি ফি, মাসিক বেতন, উন্নয়ন ফি, বই, খাতা, কাগজ-কলম ও স্কুল ড্রেসসহ শিক্ষা-সংশ্লিষ্ট প্রতিটি খাতে ব্যয় বহুগুণ বেড়েছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষার ব্যয় বহন করা ক্রমেই কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় নতুন বেতন স্কেলে এক সন্তানের জন্য মাসিক শিক্ষা ভাতা ২ হাজার টাকা এবং দুই সন্তানের জন্য ৪ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

এছাড়াও আরও বেশ কয়েকটি সংস্কার প্রস্তাব দেওয়া হয়।

দক্ষিণ আফ্রিকার সল প্লাকি ইউনিভার্সিটির সঙ্গে ইস্টার্ন ইউনি…
  • ২৪ নভেম্বর ২০২৬
ঢাকায় ৪র্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম, আসছেন আইএসটিকিউবির…
  • ২৪ নভেম্বর ২০২৬
লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ২৪ নভেম্বর ২০২৬
স্টামফোর্ডের আসন্ন সমাবর্তনে প্রধান অতিথি হতে সম্মতি রাষ্ট্…
  • ২৪ নভেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থীদের কোটা ও আবেদনের যোগ্যতা কমল
  • ২৪ নভেম্বর ২০২৬
মেডিকেল ভর্তিতে পশ্চাদপদ জনগোষ্ঠীর আবেদনের যোগ্যতা কমেছে
  • ২৪ নভেম্বর ২০২৬