জাতীয়করণ-পে স্কেল-বদলি ও এমপিওভুক্তিসহ ৮ বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

০২ নভেম্বর ২০২৬, ০৪:৩০ PM
অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া

অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া © টিডিসি সম্পাদিত

শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, দ্রুত পে-স্কেল ঘোষণা, নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তি, বদলির ফল প্রকাশসহ আট দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (২ নভেম্বর) শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।

আমন্ত্রণপত্রে বলা হয়, সংবাদ সম্মেলনে শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, দ্রুত পে-স্কেল ঘোষণা, নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করা, শিক্ষকদের বদলির ফল প্রকাশ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সরকারি নিয়মে বাড়িভাড়া প্রদান, চাকরির বয়সসীমা ৬৫ বছর করা এবং ১ম থেকে ১২তম এনটিআরসিএর সনদপ্রাপ্তদের নিয়োগের বিষয়ে বক্তব্য তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে এসব দাবির বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি।

ইশরাকের মিছিল পার হতে না হতেই ফুটল ককটেল, আহত ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরি, যুবক গ্রেফতার 
  • ২২ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
  • ২২ নভেম্বর ২০২৬
এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ
  • ২২ নভেম্বর ২০২৬
রামেক ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে লিমন-মাহবুবুল
  • ২২ নভেম্বর ২০২৬