রামেক ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে লিমন-মাহবুবুল

২২ নভেম্বর ২০২৬, ০৭:০৬ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ PM
বাহারুল ইসলাম লিমন ও মাহবুবুল হাসান

বাহারুল ইসলাম লিমন ও মাহবুবুল হাসান © সংগৃহীত ও সম্পাদিত

রাজশাহী মেডিকেল কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে বাহারুল ইসলাম লিমনকে ও মাহবুবুল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আজ রবিবার (২২ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটি অনুমোদন করেছেন।

রামেক ছাত্রদলের কমিটিতে পদপ্রাপ্ত অন্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার তাহমিদ, সহ-সভাপতি মো. রুবায়েত, মো. মেহেদী হাসান ও আহমেদ শাফি শরীফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাফিন জামান জর্জ, যুগ্ম সাধারণ সম্পাদক কাব্য রায় ও ইশতিয়াক, সাংগঠনিক সম্পাদক শেখ শাকিল শাহরিয়ার, দপ্তর সম্পাদক দীপ্তেন্দু মণ্ডল, প্রচার সম্পাদক আসাদুল্লাহ আল গালিব প্রভাস এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান সিয়াম।

কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ত্রিশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হলো।

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ
  • ২২ নভেম্বর ২০২৬
রামেক ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে লিমন-মাহবুবুল
  • ২২ নভেম্বর ২০২৬
ঘুমানোর আগে রিলস! যা বলছে গবেষণা
  • ২২ নভেম্বর ২০২৬
বদলির ফল প্রকাশের দাবিতে আমরণ অনশনে বসছেন নারী শিক্ষকরা, শু…
  • ২২ নভেম্বর ২০২৬
‘কোনো বাংলাদেশিকে সুন্দরী প্রতিযোগিতায় ঢুকতে দেওয়া উচিত না’…
  • ২২ নভেম্বর ২০২৬
সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ২২ নভেম্বর ২০২৬