ঢাকা বিশ্ববিদ্যালয়

সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের বিরুদ্ধে কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুরের অভিযোগ

২১ নভেম্বর ২০২৬, ০১:৪৭ PM
সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের বিরুদ্ধে কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুরের অভিযোগ

সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের বিরুদ্ধে কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুরের অভিযোগ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের ক্যারিয়ার সেন্টারে স্থাপিত কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম। তবে সিসিটিভি ক্যামেরা না থাকায় ভাঙচুরের সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।

আজ শনিবার (২১ নভেম্বর) সকালে ক্যারিয়ার সেন্টারে গিয়ে কম্পিউটার ল্যাবের নামফলকটি ভাঙা অবস্থায় দেখতে পান শিক্ষার্থীরা। পরে বিষয়টি হল সংসদের এজিএস শাহিনকে জানানো হয়।

এ বিষয়ে ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘রাতের বেলা ভাঙচুর হয়েছে। আর সিসিটিভি ক্যামেরাও নাই, যার কারণে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে পূর্ববর্তী থেকে হরহামেশাই ভাঙচুর করে এরকম একটা দল আছে ছাত্রদল। তারাই এটা ভাঙচুর করছে। পূর্বেও তাদের এরকম ভাঙচুরের রেকর্ড আছে। এটা ছাত্রদলেরই কাজ। আমি মৌখিকভাবে কথা বলেছি প্রভোস্টের সঙ্গে এবং হল সংসদ থেকে লিখিত অভিযোগ দেবে।’

সলিমুল্লাহ মুসলিম হলের এজিএস শাহিন বলেন, বৃহস্পতিবার আসরের পর হলের ক্যারিয়ার সেন্টারের কম্পিউটার রুম নামফলকসহ উদ্বোধন করা হয়। শনিবার সেখানে গিয়ে নামফলকটি ভাঙা অবস্থায় দেখতে পান শিক্ষার্থীরা এবং তাকে খবর দেন। তবে রাতের অন্ধকারে কে বা কারা এটি ভাঙচুর করেছে, সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

তিনি আরও বলেন, বিষয়টি হল প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে। রবিবার অফিস খোলা হলে লিখিত অভিযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভাঙচুরের সঙ্গে কারা জড়িত, তা জানতে সিসিটিভি না থাকায় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম বলেন, তিনি নামফলক ভাঙচুরের ঘটনা সম্পর্কে মাত্র ১০–১৫ মিনিট আগে জানতে পেরেছেন। হলের এক শিক্ষার্থী শাহিন তাকে ফোনে বিষয়টি জানিয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি বলে জানান প্রাধ্যক্ষ। ভাঙচুরের ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কী ব্যবস্থা নেওয়া হবে, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনই কিছু বলতে পারছেন না।

এর আগে গত ১৯ নভেম্বর ডাকসুর উদ্যোগে স্পন্সর সংগ্রহ করে হলভিত্তিক কম্পিউটার ল্যাব স্থাপনের ধারাবাহিকতায় সলিমুল্লাহ মুসলিম হলে এ ল্যাব স্থাপন করা হয়। ডাকসুর ভিপি সাদিক কায়েম ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম ল্যাবটি উদ্বোধন করেন। সেখানে আধুনিক ১০টি কম্পিউটার সেটআপ করে দেওয়া হয়।

পাবনায় মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ: সংঘর্ষ চলছে তিন দিন ধরে,…
  • ২১ নভেম্বর ২০২৬
বেসরকারি এক টেলিভিশনের ডিএমডি পুলিশি হেফাজতে
  • ২১ নভেম্বর ২০২৬
ধুয়ে-মুছে পরিষ্কার করল শেখ মুজিবুর রহমানের সমাধি, অংশ নিলেন…
  • ২১ নভেম্বর ২০২৬
ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে
  • ২১ নভেম্বর ২০২৬
দুই উপায়ে জানা যাবে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল
  • ২১ নভেম্বর ২০২৬
বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং
  • ২১ নভেম্বর ২০২৬