বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং

২১ নভেম্বর ২০২৬, ০৫:৩২ PM
গোপালগঞ্জের কাশিয়ানিতে ছাত্রলীগের মাইকিং

গোপালগঞ্জের কাশিয়ানিতে ছাত্রলীগের মাইকিং © সংগৃহীত

বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইকিং করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

আজ শনিবার (২১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় ইজিবাইকে মাইক লাগিয়ে এ মাইকিং করা হয়।

মাইকিংয়ে জানানো হয়, আগামীকাল রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার রামদিয়া আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। কর্মসূচিতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে মাইকিংয়ে জানানো হয়।

 ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এমন কর্মসূচির প্রচারণায় স্থানীয়দের মধ্যে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মুঠোফোনে বলেন, ‘রোববার দুপুরে রামদিয়ায় আমাদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে। কর্মসূচি সফল করতেই উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে।’

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, ‘মাইকিংয়ের বিষয়টি আমি শুনেছি। তবে তারা যেন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। আমাদের পক্ষ থেকে সেখানে কোনো হস্তক্ষেপ থাকবে না।’

দুই উপায়ে জানা যাবে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল
  • ২১ নভেম্বর ২০২৬
বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং
  • ২১ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ…
  • ২১ নভেম্বর ২০২৬
১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ কবে, যা বলছে হেডকোয়ার্টার্স
  • ২১ নভেম্বর ২০২৬
মুক্তির প্রথমদিনেই ৩.৭৪ বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়ল জিটিএ-৬
  • ২১ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে আটকে থাকা গোবিপ্রবির ৩৮ শিক্ষক-শিক্ষার্থী আজও…
  • ২১ নভেম্বর ২০২৬