ময়মনসিংহের নিখোঁজের দুই দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

২১ নভেম্বর ২০২৬, ০২:২২ PM
নিহত কৃষক সাম্মত আলী

নিহত কৃষক সাম্মত আলী © সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর  সাম্মত আলী (৫৫) নামের এক কৃষকের মরদের উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চকডাকিরকান্দা গ্রামের নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কৃষক সাম্মত আলী চকডাকিরকান্দা গ্রামের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দুই দিন আগে নিখোঁজ হন। পরিবারের সদস্য ও স্বজনরা তাকে খুঁজছিলেন। শনিবার সকালে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ফুলপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, সকালে ডোবায় লাশ দেখতে পেয়ে পুলিশকে জানান এলাকাবাসী। পরে রহিমগঞ্জ ইউনিয়নের চকডাকিরকান্দা গ্রামের বাড়ির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার  করা হয়। এখনো হত্যাকাণ্ডের বিস্তারিত জানা যায়নি।

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল যথাসময়েই
  • ২১ নভেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার
  • ২১ নভেম্বর ২০২৬
রমজান-ঈদুল ফিতর-ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করল আরব আম…
  • ২১ নভেম্বর ২০২৬
শিমান্ত ব্যাংকে কোম্পানি সেক্রেটারি নিয়োগ, আবেদন শেষ ২৫ নভে…
  • ২১ নভেম্বর ২০২৬
ফ্যাসিস্টদের দোসর শিক্ষকদের তালিকা হচ্ছে: সংসদীয় কমিটির চেয়…
  • ২১ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে আটকা ৩৫০ পর্যটক ফিরছেন ট্রলারে
  • ২১ নভেম্বর ২০২৬