আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এনডিএফের বিক্ষোভ

২১ নভেম্বর ২০২৬, ০৫:২৯ PM
র‌্যালিতে এনডিএফের নেতাকর্মীরা

র‌্যালিতে এনডিএফের নেতাকর্মীরা © সংগৃহীত

গোপালগঞ্জসহ সারাদেশে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ ও র‍্যালি করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। আজ শনিবার (২১ নভেম্বর) বিএমইউ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

র‍্যালিটি বিএমইউ বটতলা থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার বটতলায় এসে শেষ হয়। র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় ও শাখা নেতারা বক্তব্য দেন।

সমাবেশে এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. আতিয়ার রহমান বলেন, আমাদের মধ্যে অনৈক্য থাকলেও জুলাই সনদ আর শহীদের রক্ত আমাদের বারবার ঐক্যের কাছাকাছি নিয়ে আসে। ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সর্বদা জাগ্রত।

এনডিএফের জয়েন্ট সেক্রেটারি ডা. রুহুল কুদ্দুস বিপ্লব বলেন, অগ্নিসন্ত্রাস করে বিপ্লবীদের মনোবল ভাঙা যাবে না। জুলাইপন্থীরা রাজপথে সবসময় ছিল, থাকবে।

এনডিএফ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ডা. মারুফ শাহরিয়ার বলেন, ফ্যাসিবাদ নতুন করে মাথা তুলে দাঁড়াতে চায়। এর বিষদাঁত ভেঙে দিতে আমরা সব সময় প্রস্তুত।

সমাবেশের আয়োজক ও এনডিএফ বিএমইউ শাখার সভাপতি ডা. ফারুক হোসাইন বলেন, শুধুমাত্র গোপালগঞ্জে বিশৃঙ্খলা করে যারা ভাবে দেশ অস্থির হয়ে যাবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। এনডিএফ শুধু জুলাই থেকেই নয়, বরং প্রতিষ্ঠালগ্ন থেকেই ফ্যাসিজমের বিরুদ্ধে। জুলাইয়ের রাজপথ থেকে হাসপাতাল, পেশেন্ট থেকে আহত, নিহত সবার পাশে সর্বদা সর্বোচ্চ সহযোগিতা নিয়ে পাশে ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে।

সমাবেশে এনডিএফ বিএমইউ সেক্রেটারি ডা. ফয়েজ উল্লাহ, অর্থ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, অফিস সম্পাদক ডা. সারোয়ার তুহিন ও মহিলা বিভাগের নেত্রীরাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

দুই উপায়ে জানা যাবে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল
  • ২১ নভেম্বর ২০২৬
বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং
  • ২১ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ…
  • ২১ নভেম্বর ২০২৬
১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ কবে, যা বলছে হেডকোয়ার্টার্স
  • ২১ নভেম্বর ২০২৬
মুক্তির প্রথমদিনেই ৩.৭৪ বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়ল জিটিএ-৬
  • ২১ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে আটকে থাকা গোবিপ্রবির ৩৮ শিক্ষক-শিক্ষার্থী আজও…
  • ২১ নভেম্বর ২০২৬