বিএমইউতে ন্যাশনাল ডক্টরস ফোরামের ‘সীরাহ কনফারেন্স’

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ PM
বিএমইউতে ন্যাশনাল ডক্টরস ফোরামের ‘সীরাহ কনফারেন্স’

বিএমইউতে ন্যাশনাল ডক্টরস ফোরামের ‘সীরাহ কনফারেন্স’ © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উদ্যোগে ‘সীরাহ কনফারেন্স- ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। এ সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বিএমইউ এনডিএফের সভাপতি ডা. এম জি ফারুক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. রফিকুল ইসলাম খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মদিনাতুল উলুম কামিল মাদরাসার প্রভাষক ও ইসলামিক স্কলার ড. আবুল কালাম আজাদ বাশার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর ঢাকা সিটি দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল, বিএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. রুহুল আমিন, এনডিএফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. একেএম ওয়ালিউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট ডা. আতিয়ার রহমান এবং আদ্-দীন ফাউন্ডেশনের সাবেক নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে কুইজের চূড়ান্ত পর্ব ও টপিক প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. রফিকুল ইসলাম খান বলেন, রাসূল (সা.)-এর জীবনাদর্শ কেবল ইতিহাসের পাতা বা ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়। বর্তমান বৈশ্বিক ও জাতীয় সংকটে একটি ইনসাফভিত্তিক, মানবিক ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে তাঁর সুন্নাহ ও জীবনাদর্শের কোনো বিকল্প নেই। আপনারা যারা মহৎ চিকিৎসাপেশায় আছেন, আপনাদের প্রতিটি সেবা হতে পারে শ্রেষ্ঠ ইবাদত, যদি তা নবীজির দেখানো মমতা, সততা ও ইনসাফের আলোকে হয়।

প্রধান আলোচকের বক্তব্যে ড. আবুল কালাম আজাদ বাশার মহানবী (সা.)-এর মানবিক গুণাবলির বর্ণনা দিয়ে বলেন, মহানবী (সা.) ছিলেন রাহমাতুল্লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ। একজন চিকিৎসক যখন রোগীর সঙ্গে হাসিমুখে কথা বলেন, তখন তিনি কেবল শারীরিক চিকিৎসাই করেন না, বরং তিনি রাসূলের সুন্নাহ পালন করেন। ইহকালীন মোহের ঊর্ধ্বে উঠে নবীজির সেই নিঃস্বার্থ ভালোবাসা ও আমানতদারিতাকে আপনাদের পেশাগত জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, একজন চিকিৎসকের কাছে মানুষ তার সবচেয়ে অসহায় মুহূর্তে ছুটে আসে। তখন কেবল চিকিৎসাবিদ্যা নয়, প্রয়োজন হয় পরম মমত্ববোধের। আজকের এই সীরাহ কনফারেন্সের মূল উদ্দেশ্যই হলো আমাদের চিকিৎসকদের মাঝে সেই নববী চরিত্রের স্ফুরণ ঘটানো। পেশাগত কাজের পাশাপাশি আমরা যেন নৈতিকতা ও মূল্যবোধের অনন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা।

মৃত্যুর আগে ডায়েরিতে দায়ীর নাম লিখে গেলেন শিক্ষক, মহাসড়ক অব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নভোএয়ার লিমিটেড, পদ ১০, আবেদন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৬ মাসে জামায়াত ৬০০ জনকে ধর্ষণ করেছে, দাবি বিএনপি নেতার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন অধিনায়কের নাম ঘোষণা আর্জেন্টিনার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকসু জিএস সাঈদ বিন হাবিবের উদ্যোগে ৫ ছাত্রী হলে যাচ্ছে ডিপ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দুই মাছ দিয়ে শুরু, রঙিন মাছের ব্যবসায় সফল আব্দুল্লাহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9