এনডিএফ ঢাকা দক্ষিণ ও বিএমইউ শাখার সেমিনার

জুলাই বিপ্লবের আদর্শে স্বাস্থ্যব্যবস্থার বৈপ্লবিক সংস্কারের আহ্বান

২৭ জুলাই ২০২৬, ০৮:৪৬ PM
প্রেসক্লাবে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে

প্রেসক্লাবে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে © সংগৃহীত

জুলাই বিপ্লবে চিকিৎসকদের ঐতিহাসিক অবদান স্মরণ এবং একটি বৈষম্যহীন মানবিক ও যুগোপযোগী স্বাস্থ্যব্যবস্থা গঠনের প্রত্যয়ে ‘জুলাই বিপ্লব: স্বাস্থ্য খাতের অবদান ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এ সেমিনারের যৌথ আয়োজক ছিল ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণ এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) শাখা।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরামের ভাইস প্রেসিডেন্ট ডা. মো. আতিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ডা. মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদ এমপি, হাফেজ মো. রাশেদুল ইসলাম এমপি, এনডিএফের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক, ডাকসু ভিপি সাদিক কায়েম, এনডিএফ বিএমইউ সভাপতি ডা. এম জি ফারুক হোসেন এবং এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি ডা. মারুফ শাহরিয়ার।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সুজন শরীফ। তিনি জুলাই বিপ্লব চলাকালে আহতদের চিকিৎসায় চিকিৎসকদের আত্মত্যাগ ও অবদানের বাস্তবচিত্র তুলে ধরেন এবং একটি আধুনিক বৈষম্যহীন স্বাস্থ্যব্যবস্থা গঠনে সুপারিশ উপস্থাপন করেন। একইসঙ্গে তিনি ‘জুলাই চিকিৎসক স্মারক’ উন্মোচন করেন।

বক্তারা জুলাই বিপ্লবে চিকিৎসকদের অবদানের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি, জুলাই সনদের বাস্তবায়ন এবং জনমুখী স্বাস্থ্যব্যবস্থার আমূল সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই বিপ্লবের অবদানকে যথাযথ মর্যাদা দেওয়া এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার বাস্তবায়নই নতুন বাংলাদেশের অঙ্গীকার হওয়া উচিত। সেমিনারে বক্তারা জুলাই আন্দোলনের শহীদ চিকিৎসক, শহীদ ও আহত সকলকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং একটি মেধাভিত্তিক, জবাবদিহিমূলক ও মানবিক স্বাস্থ্যনীতি বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিপুল সংখ্যক চিকিৎসক, চিকিৎসা শিক্ষার্থী, স্বাস্থ্য পেশাজীবী ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

আসিফকে দুদক ফেস করা লাগবে না, শুধু আমাকে ফেস করুক!
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভারতের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টির দল ঘোষণা জাপানের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল মূল্যায়নে ঘষামাজার অভিযোগ, ব্যাখ্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
তাল কুড়াতে গিয়ে ৩ দিন ধরে নিখোঁজ কৃষক, অতঃপর...
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলায় এমপিওভুক্ত শিক্ষককে শোকজ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নিজ জেলা-উপজেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ দাবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9