আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে এনডিএফের উদ্বেগ

১২ জুন ২০২৬, ০৮:০৮ PM
এনডিএফ

এনডিএফ © সম্পাদিত

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মো. মাহমুদ হোসেন। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

আজ শুক্রবার (১২ জুন) এনডিএফের অফিস সম্পাদক ডা. একেএম জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে আদ-দ্বীন হাসপাতাল দেশের দরিদ্র, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য স্বল্প ব্যয়ে মানসম্মত চিকিৎসাসেবা দিয়ে আসছে। মানবিক ও সেবামূলক এই প্রতিষ্ঠানটি লক্ষ লক্ষ মানুষের চিকিৎসার আশ্রয়স্থল হিসেবে পরিচিতি লাভ করেছে। এই হাসপাতালে ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত ৩ লক্ষ ৩ হাজারেরও বেশি শিশু জন্মগ্রহণ করেছে। শুধুমাত্র ২০২৫ সালেই ১৩ লাখ ৮৯ হাজার ৭২৬ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। এ ছাড়া ২০২৫ সালে ৯,১৯৭টি স্বাভাবিক (নরমাল) ডেলিভারি সম্পন্ন হয়েছে। একই সময়ে ২৮ হাজার ৬৭৪টি সিজারিয়ান ডেলিভারি সম্পন্ন হয়েছে।

এ প্রতিষ্ঠানে ১৩ হাজার ৩৬১টি সাধারণ অস্ত্রোপচার সফলভাবে পরিচালিত হয়েছে। ৯ হাজার ৮৩৬ জনকে টিকাদান সেবা প্রদান করা হয়েছে।

এনডিএফ নেতৃবৃন্দ বলেন, ঘটনার প্রকৃত কারণ নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দ্রুত উদ্ঘাটন করতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করতে হবে। এ ঘটনায় কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তির ভুল বা দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, আদ্‌-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে স্বল্পমূল্যে চিকিৎসাসেবা প্রদান করে গরিবের চিকিৎসাকেন্দ্র হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের ফলে দরিদ্র ও নিম্নআয়ের বিপুল সংখ্যক রোগীর চিকিৎসাসেবা গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ তারা দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। তাই সরকারের এই সিদ্ধান্ত মানবিক দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব সাক্ষরতা দিবস আজ, দেশে নিরক্ষর ৪ কোটি মানুষ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9