আপিল নিষ্পত্তি পর্যন্ত কার্যক্রম স্বাভাবিক রাখার সুযোগ চায় আদ্-দ্বীন হাসপাতাল

১১ জুন ২০২৬, ০৭:৫৪ PM
আদ্-দ্বীন হাসপাতাল

আদ্-দ্বীন হাসপাতাল © সংগৃহীত

৬ নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই আদেশের বিপরীতে আগামী ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ রয়েছে প্রতিষ্ঠানটির। তবে অতিসত্ত্বর ভর্তি রোগীদের সরিয়ে ফেলার নির্দেশও রয়েছে। এ অবস্থায় আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাসপাতালের নিয়মিত কার্যক্রম চলমান রাখার সুযোগ চায় প্রতিষ্ঠানটি।

আজ বৃহস্পতিবার (১১ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ৬টি নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজারের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ি আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে লাইসেন্স বাতিল আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপীল করার সময় দেওয়া হয়েছে।

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ প্রত্যাশা করে, চূড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হওয়ার আগ পর্যন্ত শুধুমাত্র রোগীদের স্বার্থে হাসপাতালের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখতে সরকার আদ্-দ্বীনকে সুযোগ দিবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের চিকিৎসার ভরসাস্থল মগবাজার আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে অনাকাংখিত ঘটনার পরেও সবধরনের সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান। বর্তমানে ৪১৬ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে এবং আজ ১১ জুন প্রায় ১ হাজার রোগীকে বহির্বিভাগে সেবা দেওয়া হয়েছে। এছাড়া এনআইসিইউতে ৬০ জন নবজাতক শিশু, আইসিইউতে ২০ জন এবং সিসিইউতে ৪ জন রোগী ভর্তি রয়েছে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9