নবজাতকের স্বজনদের ওপর দায় চাপিয়ে বিবৃতিতে যা বলল আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

২৭ মে ২০২৬, ০৭:০৩ PM , আপডেট: ২৭ মে ২০২৬, ০৭:০৪ PM
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল © ফাইল ছবি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৭ মে) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দুঃখ ও শোক প্রকাশ করে এ ঘটনার দায় নবজাতকের স্বজনদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে বিবৃতিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত ২টার দিকে হাসপাতালের ২য় তলায় অবস্থিত ‘পোস্ট অপারেটিভ ওয়ার্ড-২’-এর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চালু ছিল। এ সময় ওয়ার্ডে থাকা একাধিক নবজাতকের মায়েরা এসি বন্ধ করার অনুরোধ জানালে কর্তব্যরত নার্সরা তা বন্ধ করে দেন। পরে রাত ৩টার দিকে এসিগুলো আবারও চালু করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, রাত ৪টার দিকে একটি শিশু অস্বাভাবিকভাবে কান্না শুরু করলে তাকে দ্রুত নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) স্থানান্তর করা হয়। পর্যায়ক্রমে ওই ওয়ার্ডে থাকা অন্য ৫টি শিশুকেও দ্রুত এনআইসিইউতে নেওয়া হয়। পরবর্তীতে বুধবার সকাল ৬টার দিকে প্রথম শিশুটি মারা যায় এবং সকাল ৬টা থেকে ৯টার মধ্যে বাকি ৫ নবজাতকেরও মৃত্যু হয়। ঘটনার সময় ওই ওয়ার্ডে সদ্য প্রসূতি মায়েরা তাদের নবজাতকসহ অবস্থান করছিলেন এবং দায়িত্বে ছিলেন ৩ জন নার্স।

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, ঘটনার পরপরই হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ উচ্চপদস্থ কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা বিষয়টি খতিয়ে দেখার জন্য হাসপাতালে অবস্থান করছেন। এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা কেন ঘটল, তা উদঘাটনে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে হাসপাতাল কর্তৃপক্ষ সার্বিকভাবে সহযোগিতা করছে।

এছাড়া আদ্-দ্বীন কর্তৃপক্ষ অভ্যন্তরীণভাবেও এই মর্মান্তিক ঘটনার একটি তদন্ত শুরু করেছে। তদন্তে কারও কোনো গাফিলতি বা ত্রুটি চিহ্নিত হলে তার বিরুদ্ধে কঠোর ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬