সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার ঘটনায় আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি

০৬ জুন ২০২৬, ০৬:২৪ PM
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

পোস্ট অপারেটিভ গাইনি ওয়ার্ডে তিন ঘণ্টার ব্যবধানে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর চড়াও হওয়ায় দুই কর্মীকে সাময়িক অব্যাহতি দিয়েছে রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। গত ৩০ মে স্বাস্থ্যমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।

ঘটনার ৭ দিন পর আজ শনিবার (৬ জুন) এক বিজ্ঞপ্তিতে তাদের অব্যাহতির তথ্য জানানো হয়েছে। তবে ‘সামাজিক মর্যাদার স্বার্থে’ অব্যাহতিপ্রাপ্তদের পরিচয় প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের এইচআর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে ৬ জন নবজাতক শিশুর দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনায় ৩০ মে স্বাস্থ্যমন্ত্রী উদ্ধর্তন কর্মকর্তাসহ হাসপাতাল পরিদর্শন করেন। মন্ত্রীর হাসপাতাল ত্যাগের পর বিপুল সংখ্যক সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করেন। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের স্বার্থে কর্তৃপক্ষ সাংবাদিকদের হাসপাতালে প্রবেশ নিবৃত্ত করার চেষ্টা করেন।

তবে হাসপাতালের কর্মীদের সাথে সাংবাদিকদের কথার একপর্যায়ে একজন সাংবাদিক হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীদের ‘ঝাড়ুদার’ সম্বোধন করলে কর্মীরা অপমাণিত বোধ করে উত্তেজিত হয়ে পড়েন এবং সাংবাদিকদের হাসপাতাল ত্যাগের অনুরোধ করেন। এ সময় উপস্থিত হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হাসপাতালের কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অনাকাঙ্খিত ঘটনায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ ওই দিনই দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। পরে তদন্ত সাপেক্ষে দুই কর্মীকে দোষী সাব্যস্ত করে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে। কর্মীদের সামাজিক মর্যাদার স্বার্থে অব্যাহতিপ্রাপ্ত কর্মীদের পরিচয় গোপন রাখা হয়েছে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬