সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী

৬ নবজাতকের মৃত্যুতে আদ্-দ্বীন হাসপাতালের দায় স্পষ্ট, আইনি ব্যবস্থা শুরু

০৪ জুন ২০২৬, ০৪:৫০ PM
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল © সংগৃহীত

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের চরম অনিয়ম, অব্যবস্থাপনা ও অবহেলা স্পষ্ট প্রমাণ মিলেছে তদন্তে। আজ বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজ কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

গতকাল বুধবার (৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি মন্ত্রীর কাছে প্রতিবেদন হস্তান্তর করে। সংবাদ সম্মেলনে সেই প্রতিবেদনের বরাত দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, চিকিৎসক ও নার্সদের দায়িত্বহীন অবহেলা এবং হাসপাতালে রোগীদের জন্য প্রয়োজনীয় সহায়ক পরিবেশ না থাকার কারণেই এই মর্মান্তিক শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে।

প্রতিবেদনের প্রাথমিক পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে, ওই পোস্ট অপারেটিভ ওয়ার্ডের বদ্ধ কক্ষে অক্সিজেনের ঘাটতি থাকার কারণে নবজাতকদের প্রাণহানি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল আরও জানান, এই তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও অব্যবস্থাপনা পুরোপুরি প্রমাণিত হওয়ায় পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই নজিরবিহীন অবহেলার সাথে জড়িত হাসপাতালের সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬