হামের রোগীদের দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের ঈদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

২৩ মে ২০২৬, ০৮:৫০ PM , আপডেট: ২৩ মে ২০২৬, ০৮:৫৮ PM
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন © সংগৃহীত

হামের রোগীদের চিকিৎসাসেবায় দায়িত্বরত চিকিৎসক, নার্স ও জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা ভর্তি আছে, সে হাসপাতালগুলোতে ঈদের ছুটির মধ্যে চিকিৎসকেরা থাকবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হামের রোগীদের চিকিৎসাসেবায় দায়িত্বরত কোনো চিকিৎসক ও নার্সের ঈদের ছুটি হবে না। তাঁদের নিজ নিজ কর্মস্থলে থাকতে হবে। আমরা অলরেডি সার্কুলার দিয়েছি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম প্রতিরোধে বর্তমান সরকার অগ্রাধিকারের ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি পরিচালনা করছে। গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই বিশেষ ক্যাম্পেইনে ইতিমধ্যেই লক্ষ্যমাত্রার চেয়ে ৪ শতাংশ বেশি কভারেজ সম্পন্ন হয়েছে। তবে এখনও যারা টিকার বাইরে রয়েছে, তাদেরকে প্রতিটি এলাকায় খুঁজে বের করে টিকা দেওয়া হবে। আর এই লক্ষ্য শতভাগ পূরণ করতেই সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের ঈদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, দেশের প্রতিটি এলাকায় সিভিল সার্জনদের মাধ্যমে মাইকিং করে টিকার বাইরে থাকা শিশুদের তালিকা প্রস্তুত ও টিকাদান নিশ্চিত করার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই জরুরি পদক্ষেপ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ঢাবির বিডিএসের সব প্রফের ফল প্রকাশ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের সেপ্টেম্বর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়ার উপহার দেওয়া চবির দুই বাসে নাম পুনঃস্থাপনের দাবি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার হাসপাতালে বাড়ল আরও ২০০ শয্যা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সকাল ৯টা ও ৪টায় ভিডিও কলে শিক্ষকদের প্রতিষ্ঠানে আসা-যাওয়া ম…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় দাবিবিহীন ৩ হাজার দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9