বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

১৭ বছর আওয়ামী লীগের ‘দালালি’ করা কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বন্ধের দাবি

২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ PM
সমাবেশে কর্মকর্তা-কর্মচারীরা

সমাবেশে কর্মকর্তা-কর্মচারীরা © সংগৃহীত ও সম্পাদিত

কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, বোমাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কর্মকর্তা, নার্স, টেকনোলজিস্ট ও কর্মচারী ঐক্য পরিষদ। আজ রবিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত এ সমাবেশ থেকে বিগত ১৭ বছরে আওয়ামী লীগের পক্ষ নিয়ে ‘অনৈতিক সুবিধা’ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের সুযোগ-সুবিধা অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়েছে।

তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি ও বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল ইসলাম (রতন), জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আকতারুজ্জামান, বিএমইউ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ইয়াহিয়া খাঁন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবীর, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও চিফ মেডিকেল টেকনোলজিস্ট মো. শহীদুল ইসলাম খোকন এবং উপ-সেবা তত্ত্বাবধায়ক বিজলী খাতুন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আবারও দেশজুড়ে বোমাবাজি ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। জিয়াউর রহমানের সৈনিকেরা ঐক্যবদ্ধভাবে এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত করবে।

বক্তারা স্পষ্টভাবে হুঁশিয়ার করে বলেন, বিগত ১৭ বছরে বিএমইউতে যারা আওয়ামী লীগের দালালি করে অনৈতিক সুবিধা নিয়েছে, তাদের সব সুযোগ-সুবিধা বন্ধ করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বা বাইরে কোনো নিষিদ্ধ সংগঠনের পক্ষে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে তাদের শক্ত হাতে প্রতিহত করে আইনের সোপর্দ করা হবে।

সকাল ১১টায় বিএমইউর বি ব্লকের বটতলায় এই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে এক প্রতিবাদ মিছিল বের হয়, যা বিশ্ববিদ্যালয়ের চারপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বিএমইউর সর্বস্তরের কর্মকর্তা, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বিএমইউর অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. লুৎফর রহমান, উপ-রেজিস্ট্রার (কর্মকর্তা) মো. মারুফ হোসেন, উপ-রেজিস্ট্রার (শিক্ষা শাখা) এটিএম আমিনুল ইসলাম, উপ-রেজিস্ট্রার (নার্সিং) মোছা. নাদিয়া আক্তার, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আনিছ উর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সহকারী পরিচালক মাহমুদুল হাসান আমিন, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ আবু নাজির, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মোশাররফ হোসেন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান, প্রচার সম্পাদক শামীম আহম্মদ, চিফ মেডিকেল টেকনোলজিস্ট মহসিন আকন্দ, কর্মকর্তা খাজা মাঈন উদ্দিন দেওয়ান, প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ তাহিয়াতুর রহমান সুজন, অডিট অফিসার সোমাইয়া আক্তার স্বর্ণা, মো. ইলিয়াছ খাঁন, তৃতীয় শ্রেণীর কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন লিটন, মাহবুবুল আলম বাচ্চু, চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ সমিতির নেতা মো. রাশেদ, মোহাম্মদ মকবুল হোসেন, মো. রাজু মিয়া, মোহাম্মদ নুরুল ইসলাম, মো. ফারুক হোসেনসহ কর্মকর্তা, নার্স, মেডিকেল টেকনোলজিস্টস এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা অংশগ্রহণ করেন।

শিক্ষকদের পে-স্কেলের চিঠি পাঠানো নিয়ে সবশেষ যা জানাল মন্ত্র…
  • ২৯ নভেম্বর ২০২৬
বিএমইউতে অটিজমে আক্রান্ত শিশুদের পরিবারকেন্দ্রিক ব্যবস্থাপন…
  • ২৯ নভেম্বর ২০২৬
প্রেম করতে গিয়ে পকেট ফাঁকা? কম খরচে ডেট করতে জেন-জিদের নতুন…
  • ২৯ নভেম্বর ২০২৬
১৭ বছর আওয়ামী লীগের ‘দালালি’ করা কর্মকর্তা-কর্মচারীদের সুয…
  • ২৯ নভেম্বর ২০২৬
মুশফিকের অবসরে হৃদয়ছোঁয়া বার্তা রিয়াদের
  • ২৯ নভেম্বর ২০২৬
বিএমইউর রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে অটোমেশন সেবা চালু
  • ২৯ নভেম্বর ২০২৬