ওজিএসবির নবনির্বাচিত কমিটিতে বিএমইউর ৬ বিশেষজ্ঞ চিকিৎসক, ড্যাবের অভিনন্দন

২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ PM
শুভেজ্ঞা জ্ঞাপন অনুষ্ঠান

শুভেজ্ঞা জ্ঞাপন অনুষ্ঠান © সংগৃহীত

অবসটেট্রিক্স ও গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) নবনির্বাচিত নির্বাহী কমিটিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অবস অ্যান্ড গাইনি বিভাগের ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ড্যাব বিএমইউ শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শেখ ফরহাদসহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আজ রবিবার (২২ নভেম্বর ২০২৬) বিএমইউর প্রক্টরের কার্যালয়ে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

ওজিএসবির নবনির্বাচিত নির্বাহী কমিটিতে স্থান পাওয়া বিএমইউর বিশেষজ্ঞ চিকিৎসকরা হলেন—কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ডা. কাজী ফারহানা বেগম, সায়েন্টিফিক সেক্রেটারি পদে অধ্যাপক ডা. তাবাসসুম পারভীন, কালচারাল সেক্রেটারি পদে সহকারী অধ্যাপক ডা. ফারাহ নুর এবং এক্সিকিউটিভ কমিটির সদস্য পদে অধ্যাপক ডা. মনোয়ারা বেগম, সহকারী অধ্যাপক ডা. আনজুমান আরা ও সহকারী অধ্যাপক ডা. হাসিনা খাতুন।

অনুষ্ঠানে বিএমইউর প্রক্টর ও বিএমইউ ড্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শেখ ফরহাদ নবনির্বাচিত কমিটির সদস্যদের দেশের মাতৃস্বাস্থ্য সেবায় অবদান রাখা, বর্তমান বিএনপি সরকারগৃহীত স্বাস্থ্য কর্মসূচির বাস্তবায়নে ভূমিকা রাখা এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও গতিশীল করতে কাজ করার আহ্বান জানান।

বিএমইউর সহকারী প্রক্টর অধ্যাপক ডা. রিফাত রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি অধ্যাপক ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আদনান হাসান মাসুদ ও ডা. মো. রিদওয়ানুল ইসলাম, যুগ্ম মহাসচিব ডা. মুহাম্মদ শহিদুল হক রাহাত ও ডা. মুহাম্মদ জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক ডা. মো. এনামুল হক, সহ-দপ্তর সম্পাদক ডা. আবু নূর মো. মাসুদ রানা, সহ-মানব সম্পদ সম্পাদক ডা. আরিফ মাহমুদ জুয়েল এবং কেন্দ্রীয় ড্যাবের সদস্য ডা. এ. কে আল মিরাজ।

এ ছাড়া বিএমইউ ড্যাবের সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. মো. রিয়াদুল জান্নাত, বিএমইউর সহকারী প্রক্টর ডা. মোহাম্মদ এরশাদ আহসান, অবস অ্যান্ড গাইনি বিভাগের অধ্যাপক ডা. তানজিলা হালিম, অধ্যাপক ডা. সাবিহা ইসলাম, অধ্যাপক ডা. পারভীন আখতার শামসুন্নাহার ও সহযোগী অধ্যাপক ডা. শিরীন ইউসুফসহ ফ্যাকাল্টি মেম্বার ও মেডিকেল অফিসাররা উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত বিশেষজ্ঞ চিকিৎসকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

চরমোনাই পীরের বিরুদ্ধে অভিযোগ তোলা ফাহিম ফারুকীকে ইসলামী আ…
  • ২২ নভেম্বর ২০২৬
কিছু বুঝে ওঠার আগেই ঢাবি কর্মচারীর মাথায় ককটেল
  • ২২ নভেম্বর ২০২৬
ফেরার আশা না করে আল্লাহর কাছে তওবা করুন
  • ২২ নভেম্বর ২০২৬
ওজিএসবির নবনির্বাচিত কমিটিতে বিএমইউর ৬ বিশেষজ্ঞ চিকিৎসক, ড্…
  • ২২ নভেম্বর ২০২৬
২৫ লাখ নতুন কর্মসংস্থানের সুখবর দিলেন প্রধানমন্ত্রী
  • ২২ নভেম্বর ২০২৬
প্রথম শ্রেণির লটারিতে কতটি শিক্ষাপ্রতিষ্ঠান চয়েজ দেওয়া যাবে…
  • ২২ নভেম্বর ২০২৬