পরিত্যক্ত বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল চালু হলো শহীদ আবু সাঈদের নামে

২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ PM
হাসপাতালের সেবা কার্যক্রম উদ্বোধনের সময়

হাসপাতালের সেবা কার্যক্রম উদ্বোধনের সময় © সংগৃহীত

রংপুর নগরে মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিত্যক্ত বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল সংস্কার করে পুনরায় চালু করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল। আজ রবিবার (২২ নভেম্বর) দুপুরে নগরীর মাহিগঞ্জে হাসপাতালটিতে প্রাথমিক চিকিৎসাসেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, হাসপাতালে সপ্তাহে তিন দিন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দিবেন। প্রতিদিন চলবে টিকাদান কার্যক্রম। পর্যায়ক্রমে সিজারিয়ান অস্ত্রোপচার চালুর পরিকল্পনা রয়েছে। হাসপাতালটি ২০ শয্যায় উন্নীত করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী বলেন, এখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা গর্ভবতী ও প্রসূতি মায়েদের চিকিৎসাসেবা দেবেন। প্রতিদিন টিকাদান কার্যক্রমও চলবে। দ্রুত একজন শিশু বিশেষজ্ঞ ও একজন মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগের চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে মাহিগঞ্জ ও আশপাশের এলাকার রোগীদের চিকিৎসার জন্য অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে না।

চিকিৎসাসেবা উদ্বোধনকালে সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায়, রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. কামরুজ্জামান ইবনে তাজ ও ডা. ইসমত নিগার স্বপ্নাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

‘কোনো বাংলাদেশিকে সুন্দরী প্রতিযোগিতায় ঢুকতে দেওয়া উচিত না’…
  • ২২ নভেম্বর ২০২৬
সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ২২ নভেম্বর ২০২৬
ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছ…
  • ২২ নভেম্বর ২০২৬
পরিত্যক্ত বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল চালু হলো শহীদ আবু সা…
  • ২২ নভেম্বর ২০২৬
মেধা কম হলেও সমস্যা নেই, কিন্তু ফোকাস থাকতে হবে শতভাগ—তবেই …
  • ২২ নভেম্বর ২০২৬
থানায় অগ্নিকান্ড, পুড়ে গেছে গুরুত্বপূর্ন নথি 
  • ২২ নভেম্বর ২০২৬