থানায় অগ্নিকান্ড, পুড়ে গেছে গুরুত্বপূর্ন নথি 

২২ নভেম্বর ২০২৬, ০৬:২০ PM
হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ড

হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ড © টিসিডি ছবি

ময়মনসিংহের হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে পুড়ে গেছে গুরুত্বপূর্ন নথি। শনিবার (২১ নভেম্বর)  গভীর রাতে থানার ভেতরে এ আগুনের ঘটনা ঘটে। সেরেস্তা কক্ষে এই ঘটনায় স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও গুরত্বপূর্ণ নথিপত্রগুলো রক্ষা করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ময়মনসিংহ জেলা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান  ও পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা আগুনে ক্ষতিগ্রস্ত স্থান ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

হালুয়াঘাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, থানায় দুটি কক্ষে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন। এতে একটি কম্পিউটার ও কিছু ফাইল পুড়ে গেছে। 

মেধা কম হলেও সমস্যা নেই, কিন্তু ফোকাস থাকতে হবে শতভাগ—তবেই …
  • ২২ নভেম্বর ২০২৬
থানায় অগ্নিকান্ড, পুড়ে গেছে গুরুত্বপূর্ন নথি 
  • ২২ নভেম্বর ২০২৬
রাজধানীর ৪৯ বিদ্যালয়কে তিন গ্রুপে ভাগ করল মাউশি, কোন গ্রুপে…
  • ২২ নভেম্বর ২০২৬
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান
  • ২২ নভেম্বর ২০২৬
অ্যান্টিবায়োটিক বিক্রির বিষয়ে ফার্মেসি মালিকদের কড়া নির্দেশ…
  • ২২ নভেম্বর ২০২৬
যেসব ভুলে তাৎক্ষণিক বাতিল হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার…
  • ২২ নভেম্বর ২০২৬