আরেক থানায় আগুন দিল আ. লীগ নেতাকর্মীরা

১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৬ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ PM
মুকসুদপুর থানায় হামলা

মুকসুদপুর থানায় হামলা © সংগৃহীত

গোপালগঞ্জে মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে থানাটিতে প্রথমে হামলা ও পরে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয়। এ সময় পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করে রাখা গাড়িসহ অন্তত ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়। পরে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান সেলিমের কাশিয়ানীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেন তারা। 

প্রত্যক্ষদর্শী স্থানীয় একাধিক সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে থানায় হামলা চালান। পরে সেখানে আগুন ধরিয়ে দেন তারা। এ সময় পুলিশের সরকারি গাড়ি ও থানায় জব্দ করে রাখা গাড়িসহ অন্তত ১০টি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সংসদ সদস্যের বাড়িতে হামলা চালাচ্ছেন। ভিডিওতে বাড়িতে আগুন জ্বলতেও দেখা গেছে।

সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের প্রেস উইংয়ের সদস্য আম্মার মিয়া অসীম বলেন, মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে সংসদ সদস্যের দোতলা পাকা বাড়ি ও টিনশেড ঘরে হামলা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির সামনে জড়ো হন। প্রথমে তারা স্লোগান দেন। এরপর বাড়িতে ভাঙচুর চালান। একপর্যায়ে পেট্রোল ও অকটেন ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলার আগে বাড়িতে থাকা সংসদ সদস্যের স্বজনেরা বের হয়ে যান।

এসএসসি পাসে চাকরি দেবে ঢাকার কর অঞ্চল-১৫, আবেদন অনলাইনে
  • ১৯ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে গাছ কেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা
  • ১৯ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ইউনিয়ন পরিষদে দুর্বৃত্তদের আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
আরেক থানায় আগুন দিল আ. লীগ নেতাকর্মীরা
  • ১৯ নভেম্বর ২০২৬
ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন
  • ১৯ নভেম্বর ২০২৬
বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে ভাঙচুর, গার্ডরুমে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage